ঢাকা, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চার সিটি করপোরেশন ও নয় পৌরসভায় নির্বাচন সোমবার। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।
বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সময়ে পুনর্গঠিত নির্বাচন কমিশনের অধীনে এটিই প্রথম নির্বাচন। ভোট গ্রহণের সার্বিক প্রস্তুতিও শেষ হয়েছে। নির্বাচন উপলক্ষে সোমবার সংশ্লিষ্ট এলাকায় সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। নির্বাচনী এলাকাগুলোতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
দেশে জরুরি অবস্থা জারি থাকলেও নির্বাচনী এলাকাগুলোতে আইনের কিছু বিধি আগেই শিথিল করা হয়েছে।
চার সিটিতে মেয়র, সংরক্ষিত আসনের কাউন্সিলর ও সাধারণ আসনের কাউন্সিলর পদে মোট প্রার্থীর সংখ্যা ৯৯২। নয় পৌরসভায় প্রার্থী সংখ্যা ৬০৮। এসব এলাকায় ভোটার সংখ্যা ১৩ লাখের বেশি।
রোববার চার সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ব্যালট বাক্স, পেপারসহ নির্বাচনী উপকরণ প্রতিটি ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আশা করি একটি সুন্দর নির্বাচন হবে। শান্তি-শৃঙ্খলা বজায় রেখে ভোটাররা নির্বিঘে
bdnews24