২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিপিবি'র নবম জাতীয় কংগ্রেস ৭ আগস্ট

রাজধানীর মহানগর নাট্যমঞ্চে আগামী ৭ আগস্ট নবম জাতীয় কংগ্রেস করবে বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি (সিপিবি)। তিন দিনের এই কংগ্রেসে সারা দেশ থেকে প্রায় ৪শ প্রতিনিধি অংশ নেবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2008, 05:45 PM

Updated : 26 Aug 2022, 02:11 PM

ঢাকা, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মহানগর নাট্যমঞ্চে আগামী ৭ আগস্ট নবম জাতীয় কংগ্রেস করবে বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি (সিপিবি)। তিন দিনের এই কংগ্রেসে সারা দেশ থেকে প্রায় ৪শ প্রতিনিধি অংশ নেবেন। রোববার দুপুরে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে কংগ্রেস প্রস্তুতি পরিষদের সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। কমিটির আহ্বায়ক ও পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সাজ্জাদ জহির চন্দন এতে লিখিত বক্তব্য পড়ে শোনান। তিনি জানান, ভারত, নেপাল, ভিয়েতনাম, চীন, কিউবা, পাকিস্তান ও উত্তর কোরিয়া কমিউনিস্ট পার্টির ১৩জন প্রতিনিধি কংগ্রেসে যোগ দিতে সম্মত হয়েছেন। ২০০৩ সালের মে মাসে সিপিবি'র সর্বশেষ কংগ্রেস হয়। প্রতি চার বছর পর পর কংগ্রেস হওয়ার কথা থাকলেও জরুরি অবস্থার কারণে এবার পাঁচ বছরের মাথায় কংগ্রেস হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/এমএইচবি/২২৪০ ঘ.