ঢাকা, আগস্ট ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি দলীয় সাবেক সাংসদ ও জাতীয়তাবাদী যুব দলের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন আলাল শুক্রবার ১১ টা ২৮ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। গত সাপ্তাহে হাইকোর্ট তাকে জামিন দেয়।
মুক্তি পাওয়ার পর আলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,''আমার কারামুক্তির জন্য দেশবাসী ও দলীয় নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি খালেদা জিয়া ও তারেক রহমানের মুক্তি দাবি করছি।"
এ বছরের ৮ ফেব্র"য়ারি জরুরি বিধিমালায় আলালকে পুলিশ গ্রেপ্তার করে। এর পর হাইকোর্টে জামিন পেলেও প্রথমে ২৩ এপ্রিল রংপুর কারাগারের ফটক থেকে ও ১৩ জুলাই ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফটক থেকে পুলিশ গ্রেপ্তার করে।
সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ২০০১ সালে নির্বাচনে বরিশাল - ২ আসন থেকে চার দলীয় জোট প্রার্থী হিসেবে বিজয়ী হন। গ্রেপ্তারের পর আলালের মা মারা যান। সেসময় সরকার তাকে ৬ ঘন্টার পর প্যারোলে মুক্তি দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএনএ/১২২১ ঘ.
bdnews24