২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপজেলায় কেউ প্রার্থী হলে কেন্দ্রের কিছু করার নেই: জিল্লুর

উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের কেউ প্রার্থী হলে তার বিরুদ্ধে দলের কেন্দ্র থেকে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে না বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান। তিনি রোববার সাংবাদিকদের বলেন, "এ ধরনের নির্বাচনে মনোনয়ন দেওয়া হয় তৃণমূল পর্যায় থেকে। সেজন্যই কেউ উপজেলা নির্বাচনে অংশ নিলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারব না।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2008, 03:37 PM

Updated : 26 Aug 2022, 02:10 PM

ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের কেউ প্রার্থী হলে তার বিরুদ্ধে দলের কেন্দ্র থেকে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে না বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান। তিনি রোববার সাংবাদিকদের বলেন, "এ ধরনের নির্বাচনে মনোনয়ন দেওয়া হয় তৃণমূল পর্যায় থেকে। সেজন্যই কেউ উপজেলা নির্বাচনে অংশ নিলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারব না।" আওয়ামী লীগসহ দেশের প্রধান রাজনৈতিক দলগুলো জাতীয় নির্বাচনের আগে উপজেলা নির্বাচনের বিরোধীতা করে আসছে। রোববার বিকেলে জিল্লুর রহমান তার গুলশানের বাসায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এইচ এম এরশাদের জাতীয় পার্টির সঙ্গে মহাজোট গঠনের বিষয়ে শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত হবে বলে তিনি জানান। আওয়ামী লীগ প্রথমে সিটি কর্পোরেশন নির্বাচনের বিরোধীতা করলেও পরে মেনে নিয়েছে। উপজেলা নির্বাচনেও এ ঘটনা পূনরাবৃত্তি হবে কী না জানতে চাইলে সরাসরি উত্তর এড়িয়ে জিল্লুর রহমান বলেন, "স্থানীয় নির্বাচন নিয়ে হানাহানি হতে পারে। জাতীয় নির্বাচনের একমাস আগে দেশব্যাপী এধরনের ঘটনা ঘটলে তার প্রভাব জাতীয় নির্বাচনেও পড়তে পারে। এজন্যই আমরা উপজেলা নির্বাচনের আগে জাতীয় নির্বাচনের কথা বলছি।" তার পাশে থাকা সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক বলেন, "জাতীয় নির্বাচনের পরিবেশ যাতে সুষ্ঠু থাকে সেজন্যই আমরা স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচনের কথা বলেছি।" এরশাদ গত শনিবার একটি বেসরকারি টেলিভিশনে শেখ হাসিনার সঙ্গে লন্ডনে বৈঠকের কথা স্বীকার করেন। এ বিষয়ে জিল্লুর রহমানকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, "উনি (এরশাদ) কী বলেছেন, আমরা জানি না। তবে সা