ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম) -গ্যাটকো দুর্নীতি মামলার কার্যক্রম বিষয়ে হাইকোর্টের স্থগিতাদেশের অনুলিপি না পাওয়ায় বৃহস্পতিবার বিশেষ আদালত আবারও ৫ আগস্ট নতুন তারিখ নির্ধারণ করেছে।
এর আগে গত ২০ জুলাই আদালত স্থগিতাদেশের অনুলিপির জন্য বৃহস্পতিবার তারিখ দিয়েছিলেন।
গত সপ্তাহে হাইকোর্ট গ্যাটকো মামলাটির কার্যক্রম ২ মাসের জন্য স্থগিত করার আদেশ দেন।
সকাল ১০টা ২০ মিনিটে আদালত-৩ এর কার্যক্রম শুরু হলে বিচারক শাহেদ নুরউদ্দিন রাষ্ট্রপক্ষ ও আসামী পক্ষের কাছে মামলাটি স্থগিতাদেশের অনুলিপি (কপি) পাওয়া গেছে কিনা জানতে চান। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল ও মিজানুর রহমান জানান, তারা এখনো কেউই কপি পাননি।
মামলার প্রধান আসামী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বৃ
bdnews24