২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্দলীয় হলে মুক্তিযোদ্ধা লাঞ্ছনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন: তোফায়েল

স্বাধীনতা বিরোধীরা নির্বাচনে ভরাডুবির বিষয়টি নিশ্চিত জেনে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশে গৃহযুদ্ধ করতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা আমির হোসেন আমু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2008, 03:57 PM

Updated : 26 Aug 2022, 02:07 PM

ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্বাধীনতা বিরোধীরা নির্বাচনে ভরাডুবির বিষয়টি নিশ্চিত জেনে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশে গৃহযুদ্ধ করতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা আমির হোসেন আমু। মুক্তিযোদ্ধার ওপর হামলার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে আয়োজিত এক সভায় আমির হোসেন আমু বলেন, "স্বাধীনতা বিরোধীরা নির্বাচনে ভরাডুবি নিশ্চিত জেনে নতুন চক্রান্তে মেতে উঠেছে। আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব আপনাদের (সরকারের)। যারা বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করে দেশে গৃহযুদ্ধ করতে চায়, তাদের সমূলে উৎপাটন করতে হবে। তা না হলে, উদ্ভুত পরিস্থিতির দায় আপনাদেরই নিতে হবে।" আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ প্রতিবাদ সভা আয়োজিত হয়। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গত শুক্রবার জামায়াতে ইসলামীর গঠিত বিতর্কিত সংগঠন 'জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের' সম্মেলনে গিয়ে লাঞ্ছিত হন টাঙ্গাইলের মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ আলী আমান। যুদ্ধাপরাধীদের বিচার দাবি করায় জামায়াত ও শিবিরের কর্র্মীরা তাকে লাথি-ঘুষি মেরে লাঞ্ছিত করে। প্রতিবাদ সভায় উপস্থিত মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ আলী আমান ওই দিনের ঘটনা বর্ণনা করেন। জিয়াউর রহমানের বিরুদ্ধে সা