ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছেন, সংস্কারপন্থীরা দলেই আছেন, এজন্য আলাদা বৈঠকের প্রয়োজন নেই।
বুধবার সংসদ ভবনের বিশেষ আদালতে গ্যাটকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানির পর সংস্কারপন্থীদের দলে ফিরিয়ে আনতে কোনো উদ্যোগ নেওয়া হবে কিনা সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে খালেদা জিয়া এ কথা বলেন।
তিনি বলেন, "তারা (সংস্কারপন্থী) তো দলেই আছেন। দলের জন্য কাজ করতে পারেন। এজন্য বৈঠকের কোনো প্রয়োজন নেই। আনুষ্ঠানিক বৈঠকের কি আছে ? দলের সিনিয়র নেতারা তাদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেবেন।''
তবে আদালতে বুধবার খোন্দকার দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন না।
স
bdnews24