ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্যাটকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বুধবার সকালে আদালতে হাজির করা হয়েছে।
সকাল সোয়া ১০টার দিকে খালেদা জিয়াকে বিশেষ কারাগার থেকে সংসদ ভবনের বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মো. শাহেদ নূরউদ্দিনের আদালতে হাজির করা হয়।
এর আগে মামলার অন্য আসামিদেরও হাজির করা হয়। তবে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি পাওয়ায় খালেদার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে হাজির করা হয় নি।
গত ৩০ জুন মামলাটির অভিযোগ গঠনের শুনানি শুরু হয়। বুধবারও রাষ্ট্রপক্ষে শুনানি হওয়ার কথা রয়েছে।
গত বছরের ২ সেপ্টেম্বর রাতে দুর্নীতি দমন কমিশন গ্যাটকো মামলা দায়ের করার কয়েক ঘণ্টা পরই যৌথবাহিনী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও কোকোকে গ্রেপ্তার করে।
গ্যাটকো মামলায় অভিযুক্ত ২৪ জনের মধ্যে সাবেক মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়া, ড. খন্দকার মোশাররফ হোসেন, এম শামসুল ইসলাম, এম কে আনোয়ার, মতিউর রহমান নিজামীসহ ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান, বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ এ মামলার সাত আসামিকে পলাতক দেখানো হয়েছে।। তবে কিছুদিন আগে সাইফুর রহমান কিছুদিন আগে প্রকাশ্যেই দেশত্যাগ করে সিঙ্গাপুর যান। আর আমীর খসরু মাহমুদ চৌধুরী আরো কয়েকজন নেতার মত ১/১১ এর পরপরই দেশ ছেড়ে যান।
দুর্নীতির মাধ্যমে চট্টগ্রাম বন্দর ও কমলাপুরের পণ্যবাহী কন্টেইনার ডিপো পরিচালনার দায়িত্ব গ্লে
bdnews24