২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাজিরা থেকে অব্যাহতি পেলেন কোকো; তারেকের বিষয়ে শুনানি রোববার

বসুন্ধরা গ্র"পের পরিচালক হুমায়ুন কবির সাব্বির হত্যাকাণ্ড ধামাচাপা দেওয়ার মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিতে তারেক রহমানের আবেদনের পরবর্তী শুনানি হবে আগামী রোববার। এদিকে গ্যাটকো মামলায় তার ভাই আরাফাত রহমান কোকোকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2008, 05:29 AM

Updated : 26 Aug 2022, 02:02 PM

ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বসুন্ধরা গ্র"পের পরিচালক হুমায়ুন কবির সাব্বির হত্যাকাণ্ড ধামাচাপা দেওয়ার মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিতে তারেক রহমানের আবেদনের পরবর্তী শুনানি হবে আগামী রোববার। এদিকে গ্যাটকো মামলায় তার ভাই আরাফাত রহমান কোকোকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছে আদালত। সাব্বির হত্যা ধামাচাপার মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়ে বুধবার সকালে তারেকের পে সংসদ ভবনের আদালতে আবেদন করা হয়। বিশেষ জজ আদালত-৩ এর বিচারক শাহেদ নূরউদ্দিন দুপুরে এ আবেদনের শুনানির সময় নির্ধারণ করেন। দুপুরে শুনানির শুরুতেই রাষ্ট্রপরে আইনজীবীরা শুনানি মুলতবির আবেদন জানান। তারা বলেন, হাজিরা থেকে অব্যাহতি চেয়ে সকালে তারেক রহমানের পে যে আবেদন করা হয়েছিল তার বাইরে বিস্তারিত তথ্য সম্বলিত আরও একটি আবেদনপত্র দুপুরে জমা দেওয়া হয়েছে। আবেদনের বিষয়গুলো রাষ্ট্রপরে আইনজীবীরা দেখতে না পাওয়ায় নতুন দিন ধার্য করা প্রয়োজন। এর বিরোধিতা করে আসামি পরে আইনজীবীরা বলেন, যেহেতু এটা চিকিৎসার বিষয়, তাই দ্রুত পদপে নেওয়া প্রয়োজন। দেরি হলে তারেক রহমানের শারীরিক তির আশঙ্কা রয়েছে। তারেকের আইনজীবীরা বুধবারই শুনানি করার আবেদন জানান। উভয় পরে কথা শুনে বিচারক শাহেদ নূরউদ্দিন ২৯ জুন (রোববার) শুনানির পরবর্তী দিন ধার্য করেন। সাব্বির হত্যা ধামাচাপায় ঘুষ নেওয়ার মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন বুধবার ধার্য থাকলেও তারেক রহমানের অসুস্থতার কারণে তা পিছানো হয়েছে। আদালত আগামী ২ জুলাই অভিযোগ গঠনের শুনানির পরবর্তী দিন ধার্য করেছে। এর আগে সকালে একই আদালত খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে গ্যাটকো মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেয়। আরাফাত রহমান কোকোর পে মঙ্গলবার তার আইনজীবীরা হাজিরা অব্যাহতি চেয়ে আদালতে আবেদন করেন। ওই আবেদনে বলা হয়, মেডিকেল বোর্ড তাকে (কোকো) বিদেশে চিকিৎসার সুপারিশ করেছে। এ অবস্থায় আইনজীবীর মাধ্যমে তিনি আদালতে হাজিরা দিতে চান। খালেদা জিয়ার দুই ছেলে কারাবন্দি তারেক রহমান ও কোকো দীর্ঘদিন ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রিজন সেলে চিকিৎসাধীন। তারেক রহমানকে গত বছরের ৭ মার্চ এবং কোকোকে ৩ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমএআর/এমআই/১৪০৫ ঘ.