ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি ৭ জুলাই পর্যন্ত মুলতবি করেছে আদালত।
বুধবার বিশেষ জজ আদালত-২ এর বিচারক অমর কুমার রায় আদালত মুলতবি করেন।
হাসিনার পে মামলাটি বাতিলের আবেদন জানানো হলে গত ১৯ জুন বিশেষ জজ আদালতের নথি তলব করে হাইকোর্ট। বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও মাশুক হোসেন আহমেদের বেঞ্চ এই নথি তলব করেন।
বুধবার সকাল সোয়া দশটার দিকে আদালত শুরু হলে বিচারক বলেন, "উচ্চ আদালতের নির্দেশনা আমার হাতে পৌঁছেছে। সেখানে নথি চেয়ে পাঠানোর বিষয়টি উল্লেখ করে বলা হয়েছে আগামী ৩০ জুন এ বিষয়টির উপর উচ্চ আদালতে শুনানি হওয়ার কথা। এ অবস্থায় আগামী ৭ জুলাই পর্যন্ত আদালত মুলতবি করা হল। পরবর্তীতে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী মামলার কার্যক্রম শুরু হবে।"
হাসিনার পে অ্যাডভোটেক সাহারা খাতুন আদালতে হাজিরা দেন।
দুর্নীতি দমন কমিশন গত বছর ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় এ মামলা দায়ের করে।
মামলার অভিযোগপত্রে বলা হয়, আসামিরা যোগসাজশ করে বিনা টেন্ডারে ছাতক, কামতা ও ফেনী গ্যাস েেত্রর ১ হাজার ৭৯৪ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস নাইকোকে উত্তোলনের সুযোগ দিয়ে রাষ্ট্রের ১৩ হাজার ৬৩০ কোটি ৫০ লাখ টাকার তি করেছেন।
মামলার বাকি আসামিরা হলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব এস এ সামাদ, সাবেক জ্বালানি সচিব ড. এম আকমল হোসেন, পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন, নাইকো রিসোর্সেস বাংলাদেশ লি. এর ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ, বহির্সম্পদ বিভাগের সাবেক সচিব ড. এ কে এম মশিউর রহমান ও পেট্রোবাংলার সাবেক পরিচালক সৈয়দ আনোয়ারুল হক।
মশিউর রহমান ও আনোয়ারুল হকের নাম মামলার এজাহারে ছিল না। তদন্তের পর তাদের নাম অভিযোগপত্রে যুক্ত করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এফএফ/জিএনএ/১০৩৫ ঘ.
bdnews24