২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে বিএনপি নেতা আরিফুল হকের ১০ বছর কারাদণ্ড

সম্পদের তথ্য গোপন করার দায়ে পৃথক দু'টি ধারায় সিলেট মহানগর বিএনপি সভাপতি আরিফুল হক চৌধুরীকে দশ বছর কারাদণ্ড দিয়েছে আদালত। একই মামলায় তার স্ত্রী সামা হক চৌধুরীর তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2008, 03:26 PM

Updated : 26 Aug 2022, 02:01 PM

সিলেট, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্পদের তথ্য গোপন করার দায়ে পৃথক দু'টি ধারায় সিলেট মহানগর বিএনপি সভাপতি আরিফুল হক চৌধুরীকে দশ বছর কারাদণ্ড দিয়েছে আদালত। একই মামলায় তার স্ত্রী সামা হক চৌধুরীর তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের প্রত্যেককে পৃথক ধারায় যথাক্রমে ৫০ হাজার ও ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আরিফুল হকের দুই কোটি ৬৩ লাখ ৪১ হাজার ২০ টাকার সম্পদ বাজেয়াপ্ত করারও নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার সিলেটের জেলা ও দায়রা জজ মো. আবদুল গফুর এ রায় দেন। আরিফুল হক চৌধুরী বর্তমান সিলেটে কারাগারে আছেন। তার স্ত্রী পলাতক। রায়ে দুর্নীতি দমন আইনের ২৭/১ ধারায় আরিফুল হক চৌধুরীকে ৭ বছর সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড এবং ৩৭/২ ধারায় তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তার স্ত্রীকে দুদক আইনের ২৭/১ ধারায় তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড এবং ২৬/২ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রাষ্ট্রপরে কৌসুলি এমাদউল্লাহ শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আরিফুল হকের দুইটি সাজা একই সঙ্গে শুরু হবে বলে তাকে ভোগ করতে হবে মোট সাত বছরের কারাদণ্ড। দুর্নীতি দমন কমিশনে (দুদক) দেওয়া হিসাব বিবরণীতে আরিফুল হক চৌধুরী এক কোটি চার লাখ ৯৯ হাজার ৩১২ টাকার সম্পদ গোপন করেন। তার পে যে সম্পদ বিবরণী দুদকে দাখিল করা হয়, তাতে গরমিল থাকায় গত বছরের ২১ জুন আরিফুল হক ও তার স্ত্রীর সকল ব্যাংক হিসাব জব্দ করা হয়। এরপর ৯ সেপ্টেম্বর সিলেট কার্যালয়ের দুদকের উপ-পরিচালক মো. নাসির উদ্দিন তাদের দুজনের বিরুদ্ধে মামলা করেন। দুদক কুমিল্লা কার্যালয়ের সহকারী পরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা শাহীন আরা মমতাজ গত ৩ মার্চ আদালতে অভিযোগপত্র দেন। মামলায় ২৭ জন সাীর স্যা গ্রহণ করা হয়। আসামি পে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট এটিএম মাসুদ টিপু ও মহিউদ্দিন। আরিফুল হক দুদক ঘোষিত প্রথম পর্যায়ের শীর্ষ ৫০ সন্দেহভাজন দুর্নীতিবাজের অন্যতম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১২৪ ঘ.