২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াশিংটনে জ্বরে ভুগছেন হাসিনা

চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জ্বরে ভুগছেন। তার একজন মুখপাত্র শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। মুখপাত্র জানান, কানের চিকিৎসার জন্য আগামী মঙ্গলবার তার ফ্লোরিডার অরল্যান্ডো যাওয়ার কথা রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2008, 04:03 PM

Updated : 26 Aug 2022, 02:01 PM

ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জ্বরে ভুগছেন। তার একজন মুখপাত্র শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। মুখপাত্র জানান, কানের চিকিৎসার জন্য আগামী মঙ্গলবার তার ফ্লোরিডার অরল্যান্ডো যাওয়ার কথা রয়েছে। শনিবার রাত ৯টার দিকে (ওয়াশিংটন সময় শনিবার সকাল ১১টা) শেখ হাসিনার মুখপাত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গতকাল সারাদিনই তার জ্বর ছিল। জ্বরের মাত্রা ছিল ১০২ থেকে ১০৩ ডিগ্রি। সারাদিনই তিনি খুব অসুস্থ ছিলেন। "আজও তার জ্বর রয়েছে। কানেও সমস্যা হচ্ছে।" বৃহস্পতিবার শেখ হাসিনা বস্টন থেকে ওয়াশিংটন যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/এসকে/২১৫৫ঘ.