২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে সংলাপে যোগ দিতে খালেদার মুক্তি চেয়েছে বিএনপি

ইউরোপীয় কমিশন (ইসি)র সঙ্গে এক বৈঠকে বিএনপি দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি করে সংলাপে তাদের অংশগ্রহনের পরিবেশ সৃষ্টি করতে বলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2008, 01:47 PM

Updated : 26 Aug 2022, 02:00 PM

ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউরোপীয় কমিশন (ইসি)র সঙ্গে এক বৈঠকে বিএনপি দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি করে সংলাপে তাদের অংশগ্রহনের পরিবেশ সৃষ্টি করতে বলেছে। বুধবার বিকেলে নিজের ন্যাম ফ্ল্যাটের বাসায় ইসির মানবাধিকার ও গণতন্ত্রায়ন ইউনিটের নির্বাচন ডেস্কের প্রধান যোল্ট বেয়ারটফাইয়ের নেতৃত্বাধীন সাত সদস্যের এক প্রাক নির্বাচন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন,"আমরা সর্বাগ্রে জাতীয় নির্বাচন চাই। সেইসঙ্গে জুনের মধ্যে জরুরি অবস্থা প্রত্যাহার চেয়েছি। আমরা মনে করি, জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরই তত্ত্বাবধায়ক সরকারের মূল দায়িত্ব। স্থানীয় সরকার নির্বাচন করার এখতিয়ার এ সরকারের নেই।" তিনি আরও বলেন,''আমরা নির্বাচনমুখী দল। সব দলের অংশগ্রহনের একটি সুষ্ঠু নির্বাচন চাই। আমাদের নেত্রী খালেদা জিয়াকে উদ্দেশ্য প্রণোদিতভাবে আটক করে রাখা হয়েছে। ন্যায় বিচারের ক্ষেত্রে প্রতিবন্ধকতাও আমরা তুলে ধরেছি।'' কোনো ষড়যন্ত্রমূলক ও পাতানো নির্বাচনে তার দল যাবে না বলেও প্রতিনিধিদলকে জানিয়েছেন তিনি। বিকাল ৫টা থেকে শুরু হওয়া দেড় ঘন্টা স্থায়ী বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত স্টিফেন ফ্রোয়েনও উপস্থিত ছিলেন। যোল্ট বেয়ারটফাই সাংবাদিকদের জানান, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সবার সঙ্গে আলোচনার ভিত্তিতেই তারা ব্রাসেল্সে কমিশনারের কাছে প্রতিবেদন পাঠাবেন। ওই প্রতিবেদনের ভিত্তিতেই আগামী নির্বাচনের সময় পর্যবেক্ষক পাঠানো হবে। স্টিফেন ফ্রোয়েন বলেন,''আমরা বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্য শুনছি। সেগুলোর প্রতিবেদন দেওয়া হবে। তাই আলোচনার বিষয়বস্তু নিয়ে কোনো মন্তব্য করব না।'' বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিবেশ পর্যবেক্ষণ করতে ইসির দলটি ঢাকায় এসেছে। পর্যায়ক্রমে প্রতিনিধিদলটি গণমাধ্যম, রাজনৈতিক দল ও সুশীল সমাজসহ সংশি