২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা, তারেক ও কোকোর মুক্তির বিষয়টি বিবেচনাধীন: মতিন

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তার ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর মুক্তির বিষয়টি সরকারের বিবেচনাধীন আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল (অব.) এমএ মতিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2008, 09:31 AM

Updated : 26 Aug 2022, 02:00 PM

ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তার ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর মুক্তির বিষয়টি সরকারের বিবেচনাধীন আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল (অব.) এমএ মতিন। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে মানব পাচার রোধে পুলিশের একটি বিশেষ ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমএ মতিন এ কথা বলেন। তিনি বলেন, "সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তার ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর মুক্তির বিষয়টি সরকারের বিবেচনাধীন আছে।" তবে কি প্রক্রিয়ায় বা কবে নাগাদ তাদের মুক্তি দেওয়া হতে পারে জানতে চাইলে উপদেষ্টা মতিন বলেন, "এ ব্যাপারে নো কমেন্ট। এর বেশি কিছু আমি বলবো না।" স