২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিগ মামলায় জামিন পেলেন জেনারেল মোস্তাফিজুর

মিগ-২৯ যুদ্ধ বিমান ক্রয় সংক্রান্ত দুর্নীতি মামলায় সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল মোস্তাফিজুর রহমানকে আগামী ২ জুন পর্যন্ত জামিন দিয়েছে আদালত। ওইদিন এ মামলার অভিযোগ গঠনের জন্য শুনানির দিনও ধার্য করেছে আদালত। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2008, 11:50 AM

Updated : 26 Aug 2022, 01:54 PM

ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিগ-২৯ যুদ্ধ বিমান ক্রয় সংক্রান্ত দুর্নীতি মামলায় সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল মোস্তাফিজুর রহমানকে আগামী ২ জুন পর্যন্ত জামিন দিয়েছে আদালত। ওইদিন এ মামলার অভিযোগ গঠনের জন্য শুনানির দিনও ধার্য করেছে আদালত। বুধবার সকাল পৌনে ১০টায় জাতীয় সংসদ ভবনে স্থাপিত বিশেষ এজলাসে বসে ঢাকা বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক গোলাম মর্তুজা মজুমদার এ আদেশ দেন। গত ২৫ মে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এর আগে ২০ মে আদালত মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একইসঙ্গে তার জামিন বাতিল করে হাসিনাসহ সাত জনের বিরুদ্ধে দায়ের করা এই দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য বুধবার দিন ধার্য করে আদালত। মোস্তাফিজুর রহমানের পক্ষে জামিনের আবেদন জানিয়ে তার আইনজীবী সৈয়দ রেজাউর রহমান বুধবার আদালতকে বলেন, "দুঃখজনক হলেও সত্য, আজ গুরুতর অসুস্থ একজন মানুষকে স্ট্রেচারে করে আদালতে হাজির করা হয়েছে। আদালত জামিন বাতিল না করে তাকে কারণ দর্শাও নোটিশ দিতে পারতেন। তাহলে ন্যায়বিচার একধাপ এগিয়ে যেতো।" রেজাউর রহমান আরও বলেন, "আপনি (বিচারক) তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। অথচ জামিনের কোনও শর্তই মোস্তাফিজুর রহমান ভঙ্গ করেননি। মহামান্য হাইকোর্টের বিচারক যেখানে আল্লাহর কাছে দরখাস্ত করতে বলেন, তখন আমাদের আর কোথাও যাওয়ার জায়গা থাকে না।" এ সময় কাঠগড়ায় দাঁড়ানো শেখ হাসিনা তার আইনজীবীদের উদ্দেশে বলেন, "আমরা কোন দেশে বাস করছি? এভাবে একটা অসুস্থ লোককে আদালতে আনতে হবে। তার কিছু হলে মার্ডার কেস করা হবে।" বুধবার এ মামলার অপর আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনজীবীরাও তার সঙ্গে বিশেষ কারাগারে মামলা বিষয়ে আলোচনা করার সময় চেয়ে আবেদন জানান। আদালত আইনজীবীদের সঙ্গে আলোচনার জন্য ৫ ঘণ্টা সময় নির্ধারণ করে তা বাস্তবায়নের জন্য সংশি