ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--১২ লাখ টাকা চাঁদা নেয়ার দায়ে বাগেরহাটের সাবেক সাংসদ ও বিএনপি নেতা এমএএইচ সেলিমকে সাত বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার ঢাকার মহানগর সহকারী দায়রা জজ চর্তুর্থ আদালতের বিচারক নিগার সুলতানা এ রায় দেন।
গত বছরের ১০ জুন সড়ক ও জনপদ বিভাগের ঠিকাদার জাহিদুল ইসলাম ফারুখ মামলাটি দায়ের করেন।
এমএএইচ সেলিম সিলভার সেলিম নামে পরিচিত।
মামলায় বলা হয়, বাগেরহাটের কচুয়া গ্রামের ঘুড়িয়া বাজার উন্নয়ন কাজ পাইয়ে দেওয়ার জন্য ফারুখের কাছে ১২ লাখ টাকা চাঁদা দাবি করেন সেলিম। ২০০৬ সালের ১৯ সেপ্টেম্বর শ্যামলীর উত্তরা ব্যাংকের মাধ্যমে ১২ লাখ টাকার চেক দেওয়া হয় তাকে।
এ মামলায় ১৬ জনের সাক্ষ্য নেওয়া হয়। সেলিমের বিরুদ্ধে ১২টি চাঁদাবাজি ও একটি অর্থ আত্মসাতের
রয়েছে। এটি তার বিরুদ্ধে প্রথম রায়।
গত বছরের ৭ মার্চ সেলিমকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/জিএনএ/১৩৪০ ঘ.
bdnews24