ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়ন্টিফো ডটকম)- দেশে বিতর্কিত কোনো নির্বাচন আয়োজন হলে ভোটকেন্দ্রে দায়িত্বপালন না করার ঘোষণা দিয়েছে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের একটি সংগঠন। উপজেলা ও পৌর নির্বাচনে শিক্ষকদের প্রার্থী হওয়ার ক্ষেত্রে বিধিনিষেধেরও বিরোধিতা করেছে তারা।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে শনিবার দুপুরে জাতীয় শিক্ষক কর্মচারি ফ্রন্টের সংবাদ সম্মেলনে সংগঠনের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ বলেন, "আসন্ন জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে কোনো রকম বিতর্ক দেখা দিলে শিক্ষক সমাজ সেখানে দায়িত্ব পালন করবে না। কোনো বিতর্কিত নির্বাচনে দায়িত্বপালন করে শিক্ষকরা কেন জীবনে ঝুঁকি নেবেন?"
তিনি আরো বলেন, "১৯৯৬ সালের ১৫ ফেব্র"য়ারির বিতর্কিত নির্বাচনের মতো পরিস্থিতি হলে তখনকার মতো এবারো শিক্ষক সমাজ দায়িত্বপালন করবে না।"
উপজেলা বা পৌর নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণের সুযোগ বহাল রাখার দাবি জানিয়ে কাজী ফারুক বলেন, "শিক্ষকরা উপজেলা বা পৌর নির্বাচনে প্রার্থী হতে পারবে না বলে স
bdnews24