২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপ: রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনার প্রস্তাব বিকল্পধারার

সরকারের সঙ্গে সংলাপে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান ও সরকার কাঠামো পরিবর্তনের প্রস্তাব করেছে বিকল্পধারা বাংলাদেশ। দলটি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য আনা ও সরকারের ক্ষমতার মেয়াদ চার বছর করাসহ সাংবিধানিক কমিশন করার দাবি করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2008, 03:06 PM

Updated : 26 Aug 2022, 01:52 PM

ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের সঙ্গে সংলাপে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান ও সরকার কাঠামো পরিবর্তনের প্রস্তাব করেছে বিকল্পধারা বাংলাদেশ। দলটি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য আনা ও সরকারের ক্ষমতার মেয়াদ চার বছর করাসহ সাংবিধানিক কমিশন করার দাবি করেছে। বৃহস্পতিবার বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সরকারের সঙ্গে সংলাপ শেষে প্রেস ব্রিফিঙে এ তথ্য জানান দলের মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর আব্দুল মান্নান। তিনি বলেন, "আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি। সুষ্ঠূ নির্বাচন ও সরকার কাঠামো পরিবর্তনের জন্য আমার পাঁচটি করে মোট ১০ দফা দিয়েছি। এর মধ্যে আছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য আনা, সরকারের ক্ষমতার মেয়াদ চার বছর করা, সংসদে সুশীল সমাজ, নারী ও সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব বাড়ানো এবং একটি স্বতন্ত্র সাংবিধানিক কমিশন গঠন।" নির্বাচনের আগেই সাংবিধানিক কমিশন গঠন করে এখন থেকেই একে কার্যকর করার দাবি জানান বিকল্পধারার নেতারা। তারা বলেন, এ কমিশন নতুন সংসদের কাছে সুপারিশ পেশ করবে। সরকারের মেয়াদ হবে চারবছর। এর মধ্যে দুবছর পর গণভোট হবে। এতে পঞ্চাশ শতাংশের কম ভোট পেলে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা ছেড়ে নতুন নির্বাচন দিতে হবে। পরবর্তী নিবাচনের পর ঐকমত্যের সরকার গঠনের বিষয়েও সংলাপে আলোচনা করেছে বিকল্পধারা। মেজর মান্নান বলেন, "ঐকমত্যের সরকারের জন্য রূপরেখা প্রণয়ন করতে হবে এবং এটি করবে রাজনৈতিক দল। তবে রাজনৈতিক দলগুলো রূপরেখা প্রণয়নে ব্যর্থ হলে সরকার এ বিষয়ে উদ্যোগ নিতে পারে।" তিনি বলেন, "সুষ্ঠু নির্বাচনের জন্য নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন, নির্বাচনী প্রচারণার সময় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, নিরাপদ ভোটকেন্দ্র স্থাপন, ফলাফল কারচুপি বন্ধ এবং নির্বাচনের সময় আইন-শৃঙ্খলা নিশ্চিত করারও দাবি জানিয়েছি আমরা। সরকার আমাদের আশ্বস্ত করেছে আগামী নির্বাচন নিরাপদ হবে।" নির্বাচনের আগে পর্যায়ক্রমে জরুরি অবস্থা প্রত্যাহারের দাবি করা হয়েছে বলেও তিনি জানান। সংলাপ শেষে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ব্রিফিঙকক্ষে মেজর মান্নানের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় নেতা মাহী বি চৌধুরী। এরপর সরকারের পক্ষে শিক্ষা উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান ব্রিফ করেন। মান্নান বলেন, "আমরা দেশের সার্বিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেছি। খাদ্য নিরাপত্তার জন্য সরকার যেন বেশি করে খাদ্যসংগ্রহ করে সে বিষয়ে পরামর্শ দিয়েছি। তেল গ্যাসের দাম না বাড়ানো, কৃষকদের বিনাসুদে ঋণ দেওয়া, ভতুর্কি বাড়ানো এবং জনগণের আয় বৃদ্ধির ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছি।" পরে শিক্ষা উপদেষ্টা ড. হোসেন জিল্লুর বলেন, "কার্যকর আলোচনা হয়েছে। তারা (বিকল্পধারা) নির্বাচনের আগে ও পরের পরিবেশ, ভোট কারচুপি রোধ, নির্বিঘে