২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অশুভ শক্তি কিছু একটা করতে পারে: হাসিনা

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে যে পরিস্থিতি তাতে 'অশুভ শক্তি' কিছু একটা করতে পারে। এর বিরুদ্ধে আন্দোলনের জন্য দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2008, 08:58 AM

Updated : 26 Aug 2022, 01:52 PM

ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে যে পরিস্থিতি তাতে 'অশুভ শক্তি' কিছু একটা করতে পারে। এর বিরুদ্ধে আন্দোলনের জন্য দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। বুধবার ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলার শুনানি শেষে হাসিনা তার আইনজীবীদের মাধ্যমে একথা বলেন। শেখ হাসিনার সঙ্গে কথা বলে তার আইনজীবী অ্যাডভোকেট কামরুল ইসলাম সাংবাদিকদের জানান, দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে বলে তাদেরকে বলেছেন আওয়ামী লীগ প্রধান। তিনি বলেছেন, "গণতন্ত্র আজ হুমকির সম্মুখীন। নির্বাচন হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। সংশয় রয়েছে সংলাপ নিয়েও।" হাসিনা আরো বলেন,"দেশের বর্তমান যে রাজনৈতিক অবস্থা তাতে ঐক্যবদ্ধ থাকার কোন বিকল্প নেই। ঐক্যবদ্ধভাবেই সব ষড়যন্ত্র মোকাবিলা করা সম্ভব।" সকাল সোয়া ১০টার দিকে বিশেষ জজ আদালত-১ এর বিচারক মো. ফিরোজ আলমের আদালতে এই মামলার সাক্ষ্য নেওয়া শুরু হয়। ভাসমান বিদুৎ কেন্দ্র দুর্নীতি মামলায় শেখ হাসিনাসহ সব আসামির বিরুদ্ধে গত ১৮ মে অভিযোগ গঠন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমএআর/এফএফ/এসকে/১৪৫২ঘ.