২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যে কোনো মুহূর্তে গ্রেপ্তারের আশঙ্কা নিজামীর

যে কোনো মুহূর্তে গ্রেপ্তারের আশঙ্কা করছেন জামায়াতে ইসলামী আমির ও সাবেক শিল্পমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী। রাজধানীর মগবাজারের দলীয় কার্যালয়ে বুধবার সংবাদ সম্মেলনে নিজামী বলেন, "আমাকে একাধিক মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। গ্যাটকো মামলায় গতকাল (মঙ্গলবার) অভিযোগপত্র দেওয়া হয়েছে। যতটুকু জানতে পেরেছি আমাকে গ্রেপ্তারের প্রস্তুতিও চলছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2008, 01:49 PM

Updated : 26 Aug 2022, 01:50 PM

ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যে কোনো মুহূর্তে গ্রেপ্তারের আশঙ্কা করছেন জামায়াতে ইসলামী আমির ও সাবেক শিল্পমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী। রাজধানীর মগবাজারের দলীয় কার্যালয়ে বুধবার সংবাদ সম্মেলনে নিজামী বলেন, "আমাকে একাধিক মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। গ্যাটকো মামলায় গতকাল (মঙ্গলবার) অভিযোগপত্র দেওয়া হয়েছে। যতটুকু জানতে পেরেছি আমাকে গ্রেপ্তারের প্রস্তুতিও চলছে।" গ্যাটকো মামলায় খালেদা জিয়া ও তার ছোট ছেলে আরাফাত রহমান ও মতিউর রহমান নিজামীসহ ২৫ জনকে আসামি করে মঙ্গলবার রাতে আদালতে অভিযোগপত্র দেয় দুর্নীতি দমন কমিশন। এ মামলায় কারাগারের বাইরে থাকা আসামিরা গ্রেপ্তার হচ্ছেন- বুধবার দিনভর এমন আলোচনা ছিল সর্বত্র। সংবাদ সম্মেলনে নিজামী অভিযোগ করেন, "বিরাজনীতিকরণের লক্ষ্যে দেশকে নেতৃত্বশূন্য করার চেষ্টা চলছে। প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এখতিয়ার বহির্ভুত মৌলিক কিছু বিষয়ের অবতারণা করে সংলাপকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছেন। দুই নেত্রীকে বাইরে রেখে সংলাপ সফল হবে না দাবি করে তিনি বলেন, "অতীতে যতগুলো সংলাপ হয়েছে তার আগে রাজনীতিবিদদের জন্য অনুকূল পরিবেশ তৈরি করা হয়েছিল। এবার গ্রেপ্তার করে এবং মামলা দিয়ে সংলাপ অনুষ্ঠানের প্রস্তুতি চলছে।" খালেদা জিয়া ও শেখ হাসিনাসহ রাজনৈতিক কারণে আটকদের মুক্তি দাবি করে তিনি বলেন, "যে কারণে ২২ জানুয়ারির নির্বাচন অনুষ্ঠিত হতে দেওয়া হলো না, সেই একই কারণে পরবর্তী নির্বাচন কীভাবে গ্রহণযোগ্যতা পাবে।" জাতীয় ইস্যুতে রাজনীতিবিদদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে নিজামী বলেন, "জনগণের উৎকণ্ঠার বিষয় যে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ৯০ দিন হলেও বর্তমান সরকারের কার্যকাল ১৬ মাস চলছে। সংবিধান অনুযায়ী এ সরকারের নীতিগত কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। তারপরও তারা অনেক নীতিগত বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। অনির্বাচিত এ সরকারের মেয়াদ দীর্ঘতর হওয়ায় পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে।" তিনি বলেন, "নির্বাচন কমিশনের কাজ নির্ভুল ভোটার তালিকা তৈরি করে যথাসময়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা। কিন্তু বর্তমান কমিশন তার সাধ্যের বাইরে বহুবিধ কাজে হাত দিয়ে মূল কাজকে বিঘি