২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার মুক্তির দাবিতে ২/১ দিনের মধ্যেই কর্মসূচি

খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২/১ দিনের মধ্যেই কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন খালেদা মনোনীত বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। বুধবার দুপুরে সংসদ ভবনের ন্যাম ফ্ল্যাটের বাসায় এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2008, 09:57 AM

Updated : 26 Aug 2022, 01:48 PM

ঢাকা, মে ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২/১ দিনের মধ্যেই কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন খালেদা মনোনীত বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। বুধবার দুপুরে সংসদ ভবনের ন্যাম ফ্ল্যাটের বাসায় এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে তিনি সাংবাদিকদের বলেন, "বৈঠকে দলের কারাবন্দি নেত্রীর মুক্তির দাবিতে কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। ২/১ দিনের মধ্যে তা ঘোষণা করা হবে।" জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর কর্মসূচি নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। এদিকে, দুই নেত্রীকে বাদ দিয়ে বিএনপি নির্বাচনে অংশ নেবে না বলে আবারও জানালেন খোন্দকার দেলোয়ার। তিনি বলেন, "দুই নেত্রীকে বাদ দিয়ে পাতানো নির্বাচন হলে জনগণ তা মেনে নেবে না।" সভায় অন্যদের মধ্যে চেয়ারপারসনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহ, যুগ্ম মহাসচিব সেলিমা রহমান, গয়েম্বর চন্দ্র রায়, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, কেন্দ্রীয় নেতা শামসুজ্জামান দুদু, কবির মুরাদ, যুব দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক খাইরুল কবির খোকন, ছাত্র দলের সাধারণ সম্পাদক শফিউল বারী বাবু, উলামা দলের শাহ মো. নেসারুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এমএ/১৫৫০ ঘ.