২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ'লীগ নেতা মকবুলের ১৩ বছরের কারাদণ্ড, স্ত্রীর ৩ বছর

দুর্নীতির দায়ে আওয়ামী লীগের সাবেক সাংসদ হাজি মো. মকবুল হোসেনকে ১৩ বছরের কারাদণ্ড, ১০ লাখ টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। স্বামীকে দুর্নীতিতে সহযোগিতা করার দায়ে মকবুল হোসেনের স্ত্রী গোলাম ফাতেমা তাহেরা খানমকেও তিন বছরের কারাদণ্ড, পাঁচ লাখ টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2008, 10:52 AM

Updated : 26 Aug 2022, 01:48 PM

ঢাকা, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির দায়ে আওয়ামী লীগের সাবেক সাংসদ হাজি মো. মকবুল হোসেনকে ১৩ বছরের কারাদণ্ড, ১০ লাখ টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। স্বামীকে দুর্নীতিতে সহযোগিতা করার দায়ে মকবুল হোসেনের স্ত্রী গোলাম ফাতেমা তাহেরা খানমকেও তিন বছরের কারাদণ্ড, পাঁচ লাখ টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। মঙ্গলবার বিশেষ জজ আদালত- ৯ এর বিচারক খোন্দকার কামাল উজ্জামান এ রায় দেন। মকবুল হোসেনের বিরুদ্ধে দুটি ধারায় দেওয়া সাজার মধ্যে অবৈধ সম্পত্তি অর্জনের দায়ে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং সম্পদের তথ্য গোপন করায় তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একটি সাজার মেয়াদ শেষ হলে অপরটি কার্যকর হবে। এ হিসেবে তাকে ১৩ বছরই সাজা খাটতে হবে। রায়ে এ দম্পতির অবৈধভাবে অর্জিত পাঁচ কোটি ৩৩ লাখ ৩৫ হাজার ৮১০ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। গত বছরের ১৬ আগস্ট রাজধানীর মোহাম্মদপুর থানায় দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক মো. আক্তার হোসেন আসামিদের বিরুদ্ধে মামলাটি করেন। মকবুল ও তার স্ত্রী দুজনেই পলাতক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএল/এসএনডি/১৬৪৪ ঘ.