২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপ ও নির্বাচন প্রস্তুতির অগ্রগতি জানাতে রাষ্ট্রপতির সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ এবং আগামী নির্বাচনের প্রস্তুতির অগ্রগতি জানাতে মঙ্গলবার রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের সঙ্গে দেখা করেছেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2008, 09:47 AM

Updated : 26 Aug 2022, 01:48 PM

ঢাকা, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ এবং আগামী নির্বাচনের প্রস্তুতির অগ্রগতি জানাতে মঙ্গলবার রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের সঙ্গে দেখা করেছেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ। প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতিকে জানিয়েছেন, চলতি মাসের দ্বিতীয় সপ্তাহেই জাতির উদ্দেশে ভাষণে এ সংক্রান্ত সুনির্দিষ্ট দিক-নির্দেশনা দেবেন। দেশের খাদ্য পরিস্থিতির বিষয়টি বৈঠকে তুলে ধরা হলে রাষ্ট্রপতি খাদ্য মজুদ বাড়াতে প্রধান উপদেষ্টাকে পরামর্শ দেন। বৈঠকের পর তাদের আলোচনার বিষয়বস্তু সাংবাদিকদের জানান রাষ্ট্রপতির প্রেসসচিব আবদুল আউয়াল হাওলাদার। প্রেসসচিব বলেন, "প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের অগ্রগতিসহ আগামী নির্বাচন অনুষ্ঠানে সরকারের নেওয়া ব্যবস্থার বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন।" আবদুল আউয়াল বলেন, "তিনি (প্রধান উপদেষ্টা) রাষ্ট্রপতিকে জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সংলাপ শুরুর আগে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণ দেবেন। চলতি মে মাসের দ্বিতীয় সপ্তাহেই তিনি ভাষণ দেয়ার জন্য প্রস্তুতি চূড়ান্ত করেছেন। তার ভাষণে সংলাপের বিভিন্ন দিক নিয়ে সুনির্দিষ্ট দিক-নির্দেশনা থাকবে।" প্রেসসচিব জানান, প্রধান উপদেষ্টা দেশে সা