২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাসিমকে চুলে কলপ দিতে হাসিনার পরামর্শ

কারাবন্দি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তার দলের আরেক কারাবন্দি নেতা সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী মোহাম্মদ নাসিমকে চুলে কলপ লাগানোর পরামর্শ দিয়েছেন। বুধবার দুপুরে ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলার শুনানি শেষে সংসদ ভবনের বিশেষ জজ আদালত থেকে বিশেষ কারাগারে যাওযার সময় হাসিনার সঙ্গে নাসিমের কথা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2008, 02:58 PM

Updated : 26 Aug 2022, 01:47 PM

ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-কারাবন্দি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তার দলের আরেক কারাবন্দি নেতা সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী মোহাম্মদ নাসিমকে চুলে কলপ লাগানোর পরামর্শ দিয়েছেন। বুধবার দুপুরে ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলার শুনানি শেষে সংসদ ভবনের বিশেষ জজ আদালত থেকে বিশেষ কারাগারে যাওযার সময় হাসিনার সঙ্গে নাসিমের কথা হয়। সংসদ ভবনের বিশেষ জজ আদালত-১ এর এজলাস থেকে শেখ হাসিনা চলে যাওয়ার সময় ওই হলের নিচে অবস্থিত আরেক বিশেষ জজ আদালত-৩ এর এজলাসে বসে থাকা নাসিম দলীয় প্রধানকে দেখে এগিয়ে আসেন। কিন্তু পুলিশের বাধা পেয়ে এজলাসের প্রবেশ পথেই দাঁড়িয়ে যান তিনি। এ অবস্থা দেখে হাসিনা নিজেই এগিয়ে গিয়ে নাসিমের সঙ্গে কথা বলেন। হাসিনাকে উদ্দেশ্য করে নাসিমকে বলতে শোনা যায়,"আপা,আপনার সব চুল পেকে যাচ্ছে।" উত্তরে হাসিনা বলেন,"বয়স হয়েছে। দাদী-নানী হয়েছি। চুলতো পাকবেই। কিন্তু তোমারতো বয়স কম, তারপরও চুলে পাক ধরেছে। তোমার উচিত চুলে কলপ করা।" নাসিম জানতে চান,"আপা আপনি কেমন আছেন?" জবাবে সাবেক প্রধানমন্ত্রী বলেন,"ভালোই আছি। আমার কোনো বাড়ি ছিলো না। এরা আমাকে একটা বাড়ি দিয়েছে। সেখানে ভালোই সময় কাটছে।" যাওয়ার সময় নাসিমকে আল্লাহর ওপর ভরসা রাখাতে বলে হাসিনা বলেন,"সব ঠিক হয়ে যাবে।" এ দিন মোহাম্ম্দ নাসিম তার বিরুদ্ধে দায়ের করা ডিজিটাল টেলিফোন লাইন স্থাপন সংক্রান্ত দুর্নীতি মামলার হাজিরা দিতে আদালতে আসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জিএনএ/২০৩৮ ঘ.