ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলার অভিযোগ থেকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে অব্যাহতি দেওয়ার আবেদনের ওপর শুনানি বুধবার শেষ হয়েছে।
আগামী ৬ মে এ মামলার অন্য আসামী তৌফিক-ই এলাহী চৌধুরীকে অব্যাহতি দেওয়ার আবেদনের ওপর শুনানি শেষ হবে।
বুধবার শেখ হাসিনার আইনজীবী অ্যাডভোকেট তৌফিক নেওয়াজ ৭ম দিনের মত তার মক্কেলের পক্ষে শুনানিতে অংশ নেন। এরপর বিশেষ জজ আদালত-১ এর বিচারক মো. ফিরোজ আলম শুনানির পরবর্তী তারিখ ধার্য করেন।
সকাল ৯টা ৪০ এর দিকে শেখ হাসিনাকে বিশেষ কারাগার থেকে সংসদ ভবনের বিশেষ জজ আদালতে হাজির করা হয়।
প্রায় তিন কোটি টাকা ঘুষ নিয়ে একটি প্রতিষ্ঠানকে ভাসমান বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ দেওয়ার অভিযোগে গত বছরের ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক এস এম শাব্বির হাসান তেজগাঁও থানায় হাসিনাসহ আটজনকে আসামি করে মামলাটি দায়ের করেন।
মামলার অন্য আসামিরা হলেন সাবেক বিদ্যুৎ সচিব তৌফিক ই ইলাহী চৌধুরী, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান নূরুদ্দীন মাহমুদ কামাল, সামিট গ্র"পের পরিচালক মো. আজিজ খান, একই প্রতিষ্ঠানের পরিচালক ফরিদ খান, ইউনাইটেড গ্র"পের পরিচালক হাসান মাহমুদ রাজা, একই গ্র"পের পরিচালক আবুল কালাম আজাদ ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর সৈয়দ সিদ্দিকুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/ইএইচবি/আরএ/এসকে/১২৪১ঘ.
bdnews24