ঢাকা, এপ্রিল ২৬(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টি চাপা দিতেই নারী উন্নয়ন নীতির বিরোধিতা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম।
শনিবার দুপুরে 'নারী উন্নয়ন নীতি-২০০৮' শীর্ষক এক আলোচনায় সভায় তিনি বলেন, "একাত্তর সালে যারা পাকিস্তানি সৈন্যদের কাছে নারীদের গনিমতের মাল হিসেবে সাব্যস্ত করেছিল, তারাই নারী উন্নয়ন নীতির সমালোচনা করছে। যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টি চাপা দিতেই এ নীতির বিরোধিতা করা হচ্ছে।"
পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কার্যালয়ে দলের আইন শাখার উদ্যোগে এ আলোচনা সভায় মুজাহিদুল ইসলাম অভিযোগ করে বলেন, "দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ে আমরা মানববন্ধন করতে পারি না। অথচ মৌলবাদী গোষ্ঠীকে সরকার নির্বিঘে
bdnews24