২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ক্রান্তিকাল অতিক্রম করছে: শেরী ব্লেয়ার

বাংলাদেশ ক্রান্তিকাল অতিক্রম করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সফররত শেখ হাসিনার আইনজীবী ও সাবেক বিট্রিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের স্ত্রী শেরী ব্লেয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2008, 10:22 AM

Updated : 26 Aug 2022, 01:45 PM

ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ক্রান্তিকাল অতিক্রম করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সফররত শেখ হাসিনার আইনজীবী ও সাবেক বিট্রিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের স্ত্রী শেরী ব্লেয়ার। তিনি বলেন, সংসদ ও রাজনীতির অনুপস্থিতিতে গণতন্ত্র, মানবাধিকার, ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা রাখতে হবে। বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে শেরী ব্লেয়ারকে সমিতির দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি প্রত্যাশা ব্যক্ত করেন, বাংলাদেশের এই সংকটময় মুহূর্তে আইনজীবী সমাজ ও বিচারপতিরা এগিয়ে আসবেন। শেরী বলেন, বাংলাদেশ জাতিসংঘের সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র এবং সিডও'র স্বাক্ষরদাতা। কিন্তু বাংলাদেশে এখন মানবাধিকার রয়েছে কিনা তা দেখার বিষয়। তিনি আরো বলেন, মানবাধিকার, গণতন্ত্র, আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য আমরা ব্রিটেনে সংগ্রাম করেছি। আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠায় এখানেও আইজীবীদের সে ভূমিকা রাখতে হবে। তাছাড়া এদেশে এখন সংসদ কার্যকর নেই। রাজনীতিও নেই। এজন্য গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় আইনজীবীদের বলিষ্ঠ ভূমিকা প্রয়োজন। মানবাধিকার লংঘিত হলে সভ্যতার ক্রমবিকাশ বিঘি