২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধীদের বিচারে ট্রাইব্যুনাল গঠন ও নারী নীতি বাস্তবায়নের দাবি জানিয়েছে সিপিবি

ঘোষিত রোডম্যাপ অনুযায়ী চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। একইসঙ্গে যুদ্ধাপরাধীদের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন এবং নারী উন্নয়ন নীতি বাস্তবায়নের আহ্বানও জানিয়েছে দলটি। সোমবার দুপুরে তত্ত্বাবধায়ক সরকারের চার উপদেষ্টার সঙ্গে সংলাপের প্রস্তুতি নিয়ে বৈঠক করে সিপিবি। (আরও তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2008, 06:59 AM

Updated : 26 Aug 2022, 01:44 PM

ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘোষিত রোডম্যাপ অনুযায়ী চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। একইসঙ্গে যুদ্ধাপরাধীদের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন এবং নারী উন্নয়ন নীতি বাস্তবায়নের আহ্বানও জানিয়েছে দলটি। সোমবার দুপুরে তত্ত্বাবধায়ক সরকারের চার উপদেষ্টার সঙ্গে সংলাপের প্রস্তুতি নিয়ে বৈঠক করে সিপিবি। রাষ্ট্রীয় অতিথি ভবন 'মেঘনা'য় সিপিবির সঙ্গে বৈঠকের পর ওয়ার্কার্স পার্টির সঙ্গে বৈঠক শুরু করেছেন উপদেষ্টারা। একই স্থানে সন্ধ্যায় ইসলামী ঐক্যজোটের সঙ্গে উপদেষ্টারা বৈঠক করবেন। সংলাপের প্রস্তুতিমূলক আলোচনায় উপদেষ্টারা ইতোমধ্যে আওয়ামী লীগ, বিএনপির একাংশ, জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামীর সঙ্গে সংলাপের প্রস্তুতিমূলক অনানুষ্ঠানিক আলোচনা করেছেন। এরই ধারাবাহিকতায় সোমবার সিপিবির সঙ্গে বৈঠকে বসেন চার উপদেষ্টা- আইন উপদেষ্টা এএফ হাসান আরিফ, যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের, স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। সিপিবির ভারপ্রাপ্ত সভাপতি সহিদুল্লাহ চৌধুরীর নেতৃত্বে প্রাক সংলাপে অংশ নেন দলের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, সভাপতিমণ্ডলীর সদস্য মোর্শেদ আলী, কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য রুহিন হোসেন প্রিন্স ও আহসান হাবিব লাবলু। বৈঠক শেষে মুজাহিদুল ইসলাম সেলিম সাংবাদিকদের বলেন, "আমরা ঘোষিত রোডম্যাপ অনুযায়ী চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছি। একইসঙ্গে জরুরি অবস্থা প্রত্যাহার, দ্রব্যমূল্যের ঊর্ধ