২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালতে সাবেক সাংসদ সেলিমের ১৬৪ ধারায় জবানবন্দি

সম্পদের তথ্য গোপনের মামলায় বাগেরহাটের সাবেক সাংসদ ও বিএনপি নেতা এ এম এইচ সেলিম রোববার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। দুর্নীতি দমন কমিশনের প্রসিকিউটিং কর্মকর্তা আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সেলিম বিকেলে ঢাকার মূখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মো. আল মামুনের খাস কামরায় জবানবন্দি দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2008, 02:53 PM

Updated : 26 Aug 2022, 01:42 PM

ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্পদের তথ্য গোপনের মামলায় বাগেরহাটের সাবেক সাংসদ ও বিএনপি নেতা এ এম এইচ সেলিম রোববার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। দুর্নীতি দমন কমিশনের প্রসিকিউটিং কর্মকর্তা আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সেলিম বিকেলে ঢাকার মূখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মো. আল মামুনের খাস কামরায় জবানবন্দি দেন। অবৈধভাবে প্রায় ৬৩ কোটি টাকার সম্পদের মালিক হওয়া এবং সম্পত্তির তথ্য গোপনের অভিযোগে কমিশনের সহকারী পরিদর্শক আলী আকবর গত বছরের ৬ ডিসেম্বর রমনা থানায় এ মামলা দায়ের করেন। সেলিম ছাড়াও তার স্ত্রী আমেনা বেগম, মেয়ে সাহারা সেলিম ও ছেলে মেহেদী হাসানকে এ মামলার আসামি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/২০৪২ ঘ.