২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনাকে আদালতে হাজির

ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আদালতে হাজির করা হয়েছে। বৃহস্পতিবার বিশেষ জজ আদালত-১ এ মামলাটিতে আসামী পক্ষের অভিযোগ গঠনের শুনানিতে অংশ নেওয়ার কথা রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2008, 04:05 AM

Updated : 26 Aug 2022, 01:39 PM

ঢাকা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আদালতে হাজির করা হয়েছে। বৃহস্পতিবার বিশেষ জজ আদালত-১ এ মামলাটিতে আসামী পক্ষের অভিযোগ গঠনের শুনানিতে অংশ নেওয়ার কথা রয়েছে। এর আগে ৩০ মার্চ স্কয়ার হাসপাতাল থেকে তাকে আদালতে হাজির করা হয়েছিল। তবে অসুস্থ বোধ করায় ওইদিন তাকে আবার বিশেষ কারাগারে নিয়ে যাওয়া হয়। প্রায় তিন কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে গত বছরের ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক এস এম শাব্বির হাসান তেজগাঁও থানায় হাসিনাসহ আট জনকে আসামি করে মামলাটি দায়ের করেন। মামলার অন্য আসামিরা হলেন সাবেক বিদ্যুৎ সচিব তৌফিক ই ইলাহী চৌধুরী, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান নূরুদ্দীন মাহমুদ কামাল, সামিট গ্র"পের পরিচালক মো. আজিজ খান, একই প্রতিষ্ঠানের পরিচালক ফরিদ খান, ইউনাইটেড গ্র"পের পরিচালক হাসান মাহমুদ রাজা, একই গ্র"পের পরিচালক আবুল কালাম আজাদ ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর সৈয়দ সিদ্দিকুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এফএফ/এমএ/০৯৫৫ ঘ.