বগুড়া, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাগর কুমার রায়, জেলা বিএনপির নির্বাহী সদস্য ও ৭নং ওয়ার্ড কমিশনার দেলোয়ার হোসেন পশাবী হিরু ও পৌর জামাতের ৮নং ওয়ার্ড সভাপতি ও ওয়ার্ড কমিশনার এরশাদুল বারী এরশাদকে যৌথবাহিনী আটক করেছে।
শুক্রবার গভীর রাতে তাদের নিজ নিজ বাসভবন থেকে আটক করা হয়।
সদর থানার কর্তব্যরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক তাহের জানান, যৌথবাহিনীর সদস্যরা রাত আনুমানিক ২টার দিকে এ তিনজনকে থানা হেফাজতে নেন। পরে এরশাদুল বারী এরশাদ ও দেলোয়ার হোসেন পশাবী হিরুকে চিকিৎসার জন্য বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়। সাগর কুমার রায় থানা হেফাজতে আছেন।
কি কারণে তাদের আটক করা হয়েছে তা তিনি জানাতে পরেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১১৫ ঘ.
bdnews24