ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীনতা দিবস উপলক্ষে শুক্রবার বিকেলে ঢাকা রির্পোর্টাস ইউনিটি মিলনায়তনে বিকল্পধারা বাংলাদেশের আলোচনা সভা চলছিল।
এ সময় আলোচকদের একজন কে এম মজিবুর রহমান মঞ্চে বসা দলের মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর আব্দুল মান্নানকে ভুল করে বিএনপির সাবেক মহাসচিব মান্নান ভূঁইয়া বলে সম্বোধন করেন।
আলোচকের এমন ভুলে উপস্থিত লোকজন হেসে ফেলেন। বিষয়টি লক্ষ্য করে দলের সভাপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী তাদের উদ্দেশে বলেন, "এটা মেজর মান্নান আর ওটা মাইনর মান্নান।"
এ সময় বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে মেজর মান্নানও হেসে ফেলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমএআর/এমএ/২১১০ঘ.
bdnews24