২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আ'লীগ নেতা রহমতউল্লাহ বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের

অবৈধভাবে সম্পত্তি অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে আওয়ামী লীগের সাবেক সাংসদ এ কে এম রহমতউল্লাহ, তার স্ত্রী হালিমা রহমতউল্লাহ এবং ছেলে সাফায়েত রহমতউল্লাহর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2008, 02:24 PM

Updated : 26 Aug 2022, 01:37 PM

ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধভাবে সম্পত্তি অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে আওয়ামী লীগের সাবেক সাংসদ এ কে এম রহমতউল্লাহ, তার স্ত্রী হালিমা রহমতউল্লাহ এবং ছেলে সাফায়েত রহমতউল্লাহর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের সহকারি পরিচালক আমিনুল ইসলাম রাজধানীর রমনা থানায় মামলাটি দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, রহমতউল্লাহ জ্ঞাত আয়- বর্হিভূতভাবে ৪ কোটি ৫৬ লাখ ২ হাজার সম্পত্তি অর্জন করেছেন। একই সঙ্গে তিনি আরও ৫ কোটি ৮ লাখ ২ হাজার টাকার সম্পত্তির তথ্য গোপন করেছেন। রহমতউল্লাহর স্ত্রী ও ছেলের বিরুদ্ধে এসব সম্পত্তি নিজেদের দখলে রেখে তাকে সহযোগিতা করার অভিযোগ আনা হয়েছে। আরপিসিএল এর সাবেক কর্মকর্তা এদিকে রুরাল পাওয়ার কোম্পানি লি. (আরপিসিএল)- এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. জহুরুল ইসলামের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুদক। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে আরপিসিএল-এর ২৭ লাখ ৮২ হাজার ৩২০ টাকা আত্মসাতের অভিযোগে ধানমণ্ডি থানায় মামলাটি দায়ের করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসকে/২০১৮ঘ.