২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটার তালিকা তৈরির ৬৩ শতাংশ কাজ শেষ

সারাদেশে এ পর্যন্ত পাঁচ কোটির কিছু বেশি ছবিসহ ভোটার তালিকায় নিবন্ধিত হয়েছেন। এই হিসেবে ভোটার তালিকা তৈরির ৬৩ শতাংশ কাজ শেষ হয়েছে। মঙ্গলবার নির্বাচন কমিশনের তথ্য অনুসন্ধান বিভাগ এ তথ্য জানায়। গত ২২ মার্চ পর্যন্ত পাঁচ কোটি এক লাখ ৬৪ হাজার ২০০ জন ভোটার তালিকায় নিবন্ধিত হয়েছেন । প্রতিদিন নিবন্ধিত হচ্ছেন প্রায় চার লাখ ভোটার। এবার প্রায় আট কোটি ভোটার নিবন্ধিত হবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2008, 01:38 PM

Updated : 26 Aug 2022, 01:37 PM

ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- সারাদেশে এ পর্যন্ত পাঁচ কোটির কিছু বেশি ছবিসহ ভোটার তালিকায় নিবন্ধিত হয়েছেন। এই হিসেবে ভোটার তালিকা তৈরির ৬৩ শতাংশ কাজ শেষ হয়েছে। মঙ্গলবার নির্বাচন কমিশনের তথ্য অনুসন্ধান বিভাগ এ তথ্য জানায়। গত ২২ মার্চ পর্যন্ত পাঁচ কোটি এক লাখ ৬৪ হাজার ২০০ জন ভোটার তালিকায় নিবন্ধিত হয়েছেন । প্রতিদিন নিবন্ধিত হচ্ছেন প্রায় চার লাখ ভোটার। এবার প্রায় আট কোটি ভোটার নিবন্ধিত হবেন। তথ্য অনুসন্ধান বিভাগ জানায়, এ পর্যন্ত ভোটার তালিকার কাজ পুরোপুরি শেষ হয়েছে ২৩৫ টি উপজেলায়। সেসব স্থানে নিবন্ধিত হয়েছেন তিন কোটি ৮৯ লাখ ৯৩ হাজার ৫৮৩ জন ভোটার। কাজ চলছে ১১১টি উপজেলায় যেখানে এ পর্যন্ত নিবন্ধিত হয়েছেন এক কোটি ১১ লাখ ৭০ হাজার ৬১৭ জন। গত রোববার নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন সাংবাদিকদের জানিয়েছেন, বাদ পড়া ভোটারদেরও ছবিসহ ভোটার তালিকায় অন্তর্ভূক্ত হওয়ায় সুযোগ থাকছে। ছহুল হোসেন বলেন, "এটি একটি অবিরাম প্রক্রিয়া। বাদ পড়া ভোটাররা সব সময়েই তালিকাভূক্ত হতে পারবেন। তবে কেন্দ্রের বদলে তাদের নির্দিষ্ট নির্বাচন অফিসে নিবন্ধিত হতে হবে। আমরা এ জন্য নির্দিষ্ট সময় জানিয়ে দেবো।" গত ১০ জুন গাজীপুরের শ্রীপুর পৌরসভায় ছবিসহ ভোটার তালিকার কাজ শুরু হয়। ভোটার নিবন্ধনের হার এই গতিতে অব্যাহত থাকলে জুনের মধ্যেই কাজ শেষ হওয়ার কথা। কমিশনের কর্মপরিকল্পনাতেও একই সময়ের কথা উল্লেখ করা হয়েছে। ২০০৭ সালের ২২ জানুয়ারির বাতিল সংসদ নির্বাচনে ভোটার ছিল নয় কোটি ৩০ লাখ ২৩ হাজার ৫১৩ জন। এর আগে অষ্টম সংসদ নির্বাচনে এ সংখ্যা ছিল সাত কোটি ৪৯ লাখ ৪৬ হাজার ৩৬৪। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিআর/এসকে/১৯৩১ ঘ.