ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য রাজনীতিবিদ অলি আহাদ, অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান, শ্রমিক নেতা আবুল বাশার ও নাট্য ব্যক্তিত্ব নাসিরউদ্দিন ইউসুফকে 'স্বাধীনতা বীর পদক' দিয়েছে ওয়ার্কার্স পার্টি।
রোববার বিকেলে তোপখানা রোডে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের শহীদ আসাদ মিলনায়তনে এ সম্মাননা দেওয়া হয়।
অধ্যাপক রেহমান সোবহানকে ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেন পার্টির সভাপতি রাশেদ খান মেনন। পলিটব্যুরোর সদস্য হায়দার আকবর খান রনো শ্রমিক নেতা আবুল বাশারকে এবং পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল হাসান নাসিরউদ্দিন ইউসুফের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন। রাজনীতিবিদ অলি আহাদ বার্ধক্যজনিত কারণে আসতে না পারায় তার মেয়ে ব্যারিস্টার রোমিন ফারহানার হাতে ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেন পার্টির কেন্দ্রীয় নেত্রী হাজেরা সুলতানা।
রাশেদ খান মেনন বলেন, "মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য গত বছরও আমরা গুণীজনদের সম্মাননা দিয়েছি। যাদের অবদানে এ দেশ স্বাধীন হয়েছে, তাদের আমরা কৃতজ্ঞতা জানাতে চাই। এটা কোনো স্বীকৃতি নয়, কৃতজ্ঞতা প্রকাশ মাত্র।"
অনুষ্ঠানে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দীলিপ বড়
bdnews24