ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঋণ নিয়ে গাড়ি কেনার পর টাকা পরিশোধ না করায় সাবেক সাংসদ মোসাদ্দেক আলী ফালুর বিরুদ্ধে প্রতারণা মামলা করেছে বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড।
সোমবার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি দায়ের করেন ঋণদান প্রতিষ্ঠানটির জুনিয়র অফিসার মোহাম্মদ ইমদাদ উল্লাহ।
মহানগর হাকিম এমরান হোসেন চৌধুরী সন্ধ্যায় মামলাটিতে বাদির জবানবন্দি গ্রহণ করে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এ বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
অভিযোগে বলা হয়, মোসাদ্দেক আলী ফালু ২০০৬ সালের ২২ ফেব্র"য়ারি জার্মানির তৈরি একটি পোরশে হার্ড জীপ গাড়ি কেনার জন্য ওই প্রতিষ্ঠানের সঙ্গে ৭০ লাখ টাকার ঋণ নেওয়ার চুক্তিতে স্বাক্ষর করেন। তিনি ঋণের কিছু অংশ শোধ করার পর তিনটি চেক দেন। কিন্তু অর্থ না থাকায় চেকগুলো প্রত্যাখ্যাত হয়।
গাড়িটি এখন ক্যান্টনমেন্ট থানা হোফাজতে আছে।
গত বছরের ৫ ফেব্র"য়ারি যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে ফালু বর্তমানে কারাগারে আছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/টিএইচ/এমএইচবি/২২২৯ ঘ.
bdnews24