২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার বিদ্যুৎ কেন্দ্র মামলার শুনানি ২৩ মার্চ পর্যন্ত মুলতবি

অসুস্থ থাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ভাসমান বিদ্যুৎ কেন্দ্র মামলায় অভিযোগ গঠনের শুনানি আবারও মুলতবি করা হয়েছে। এ শুনানি আগামী ২৩ মার্চ পর্যন্ত মুলতবি করা হয়েছে। সোমবার সকালে সংসদ ভবন এলাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক মো. ফিরোজ আলম ২৩ মার্চ পর্যন্ত আদালত মুলতবি করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2008, 05:54 AM

Updated : 26 Aug 2022, 01:34 PM

ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অসুস্থ থাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ভাসমান বিদ্যুৎ কেন্দ্র মামলায় অভিযোগ গঠনের শুনানি আবারও মুলতবি করা হয়েছে। এ শুনানি আগামী ২৩ মার্চ পর্যন্ত মুলতবি করা হয়েছে। সোমবার সকালে সংসদ ভবন এলাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক মো. ফিরোজ আলম ২৩ মার্চ পর্যন্ত আদালত মুলতবি করেন। গত ১৩ মার্চ হাসিনার অসুস্থতার কারণে বিচারক ১৭ মার্চ পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করেছিলেন। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ১১ মার্চ বিশেষ কারাগার থেকে তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসকরা হাসিনার বিদেশে চিকিৎসার জন্য সুপারিশ করেছেন। শেখ হাসিনাকে আদালতে নেওয়া না হলেও মামলার অন্য আসামী সাবেক বিদ্যুৎ সচিব তৌফিক ই ইলাহী চোধুরী হাজির ছিলেন। বাকিরা সবাই পলাতক। এর আগে গত ৯ মার্চ রাষ্ট্রপক্ষের আইনজীবীরা অভিযোগ গঠনের শুনানিতে অংশ নিয়ে আসামিদের বিরুদ্ধে অভিযোগ আদালতে উপস্থাপন করেন। প্রায় তিন কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে গত বছরের ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক এস এম শাব্বির হাসান তেজগাঁও থানায় হাসিনাসহ আট জনকে আসামি করে মামলাটি দায়ের করেন। মামলার অন্য আসামিরা হলেন সাবেক বিদ্যুৎ সচিব তৌফিক ই ইলাহী চৌধুরী, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান নূরুদ্দীন মাহমুদ কামাল, সামিট গ্র"পের পরিচালক মো. আজিজ খান, একই প্রতিষ্ঠানের পরিচালক ফরিদ খান, ইউনাইটেড গ্র"পের পরিচালক হাসান মাহমুদ রাজা, একই গ্র"পের পরিচালক আবুল কালাম আজাদ ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর সৈয়দ সিদ্দিকুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/এসকে/১১৪৫ঘ.