২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় নির্বাচনই সর্বোচ্চ গুরুত্ব পাওয়া উচিত: স্পিকার

জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানই তত্ত্বাবধায়ক সরকারের সর্বোচ্চ গুরুত্ব পাওয়া উচিত বলে মনে করেন স্পিকার ব্যারিস্টার মুহাম্মদ জমিরউদ্দিন সরকার। তিনি বলেছেন, জাতীয় নির্বাচন করাই এ সরকারের প্রধান কাজ; স্থানীয় নির্বাচন নয়। স্পিকারের মতে, বর্তমান সরকার অনিয়মতান্ত্রিক না হলেও অনিয়মিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2008, 08:47 AM

Updated : 26 Aug 2022, 01:33 PM

ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানই তত্ত্বাবধায়ক সরকারের সর্বোচ্চ গুরুত্ব পাওয়া উচিত বলে মনে করেন স্পিকার ব্যারিস্টার মুহাম্মদ জমিরউদ্দিন সরকার। তিনি বলেছেন, জাতীয় নির্বাচন করাই এ সরকারের প্রধান কাজ; স্থানীয় নির্বাচন নয়। স্পিকারের মতে, বর্তমান সরকার অনিয়মতান্ত্রিক না হলেও অনিয়মিত। রোববার সোনারগাঁও হোটেলে 'স্ট্রেনদেনিং অফ পাবলিক একাউন্টস কমিটি (পিএসি)' প্রকল্পের উদ্বোধন করেন স্পিকার জমিরউদ্দিন সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "জাতীয় নির্বাচন করার জন্যই তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়েছিল। তাই জাতীয় নির্বাচন অনুষ্ঠানই সরকারের টপ প্রায়োরিটি হওয়া উচিত।" জাতীয় সংসদের পাবলিক একাউন্টস কমিটি শক্তিশালী হলে জনগণের অর্থ ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে বলে মনে করেন স্পিকার। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জমিরউদ্দিন সরকার বলেন, "তত্ত্বাবধায়ক সরকার সংবিধানেরই সৃষ্টি। সংবিধান সরকারের কার্যপরিধি ঠিক করে দিয়েছে। এ সরকার রুটিন ওয়ার্ক করবে এবং তা করতে গিয়ে নির্বাচন হওয়ার জন্য সাহায্য করবে।" নির্বাচন কবে হবে- সংবিধানে (১২৩ উপধারা ৩) তা স্পষ্ট লেখা আছে জানিয়ে স্পিকার বলেন, "সরকার কতদিন থাকবে তার কোনও সময়সীমা নেই- এমন কথা ভুল। সংসদ ভেঙে যাওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন করার কথা রয়েছে। এ সময়ে নির্বাচন যখন হয়নি- তা হলে সরকার অবৈধ হবে না, বরং ইরেগুলার (অনিয়মিত) সরকার বলে পরিচিত হবে।" তিনি বলেন, "এমন সরকার নীতি-নির্ধারণী কোনও কাজে হাত দিতে পারবে না। নৈমিত্তিক কাজ করবে। জাতীয় নির্বাচনের সঙ্গে সঙ্গে সরকারের এ কাজগুলো নিয়মিত হয়ে যাবে।" জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের যে উদ্যোগ চলছে- সে বিষয়ে প্রশ্ন করা হলে জমিরউদ্দিন সরকার পাল্টা প্রশ্ন ছোড়েন, "জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন কেন করবে?" "জাতীয় নির্বাচন করাই এ সরকারের প্রধান কাজ; স্থানীয় নির্বাচন নয়", বলেন তিনি। স্পিকার আগামী জুন মাসের আগেই সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানান। পাবলিক একাউন্ট শক্তিশালীকরণ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি জিয়ান ঝু, ক