২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিকিৎসার জন্য শেখ হাসিনার নিঃশর্ত মুক্তি দাবি করেছে আ. লীগ

অবিলম্বে শেখ হাসিনাকে নিঃশর্ত মুক্তি দিয়ে সুচিকিৎসার জন্য আমেরিকায় পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি দাবি জানিয়েছে আওয়ামী লীগ। মঙ্গলবার দলের সভাপতিমণ্ডলীর বৈঠক থেকে এ দাবি জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2008, 04:32 PM

Updated : 26 Aug 2022, 01:31 PM

ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- অবিলম্বে শেখ হাসিনাকে নিঃশর্ত মুক্তি দিয়ে সুচিকিৎসার জন্য আমেরিকায় পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি দাবি জানিয়েছে আওয়ামী লীগ। মঙ্গলবার দলের সভাপতিমণ্ডলীর বৈঠক থেকে এ দাবি জানানো হয়। ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের গুলশানের বাসায় সন্ধ্যায় অনুষ্ঠিত বৈঠক শেষে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের বৈঠকের সিদ্ধান্ত জানান। বৈঠকে গৃহীত প্রস্তাবটি দু'একদিনের মধ্যেই প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে বলে তিনি জানান। আশরাফুল বলেন, "অবিলম্বে নেত্রীর সুচিকিৎসার জন্য নিঃশর্ত মুক্তি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে গমণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আমরা জোর দাবি জানিয়েছি।" তিনি বলেন "আমরা অবশ্যই আশাবাদী যে চিকিৎসার জন্য নেত্রী (শেখ হাসিনা) বিদেশে যাচ্ছেন।" "চিকিৎসার ব্যাপারে শেখ হাসিনা যে সিদ্ধান্ত নেবেন তাই হবে দলের সিদ্ধান্ত"