২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫০টি সংসদীয় আসনে সীমানা পুনঃনির্ধারণ হতে পারে

সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ কার্যক্রমের তৃতীয় দফার কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। খসড়া প্রস্তুতের লক্ষ্যে চলছে যাচাই-বাছাই। এতে প্রাথমিকভাবে প্রায় ৫০টি সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ হতে পারে। নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2008, 01:47 PM

Updated : 26 Aug 2022, 01:30 PM

ঢাকা, মার্চ ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ কার্যক্রমের তৃতীয় দফার কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। খসড়া প্রস্তুতের লক্ষ্যে চলছে যাচাই-বাছাই। এতে প্রাথমিকভাবে প্রায় ৫০টি সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ হতে পারে। নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। সেন্টার ফর এ্যাডভান্স জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম (সিইজিআইএস) ও স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) বুধবার নির্বাচন কমিশনে (ইসি) কার্যক্রম উপস্থাপন করে। এ বিষয়ে নির্বাচন কমিশনার বলেন, "বিদ্যমান আইন অনুসরণ করে ৩শ' সংসদীয় আসনের মধ্যে ৫০/৫১টি আসনে সীমানা পুনঃনির্ধারণ হতে পারে। অন্য আসনগুলো অপরিবর্তিত থাকবে। সংশ্লিষ্ট সংস্থা ইতোমধ্যে বুধবার এ বিষয়টি আমাদের কাছে উপস্থাপন করেছে । তাতে ইসি বেশ কিছু সুপারিশও রেখেছে। সীমানা পুনঃনির্ধারণ হতে যাওয়া এসব আসন নিয়ে কমিশনে আরো কয়েকদফা সভা হবে। এরপরই তা চূড়ান্ত হবে।" এ ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মতামত উপস্থাপনের সুযোগ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, "আগামী মাসে এ বিষয়ে খসড়া গণমাধ্যমে প্রকাশ করা হবে। আশা রাখি, মে মাসের মধ্যে তা চূড়ান্ত হবে।" ২০০৮ সালের মধ্যেই জাতীয় নির্বাচন করতে হবে উল্লেখ করে ইসি জানায়, সীমানা নির্ধারণে হাত দিলে সঠিক সময়ে নির্বাচন হবে না