ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদেশে চিকিৎসার জন্য শেখ হাসিনাকে মুক্তি দিতে প্রধান উপদেষ্টার কাছে মঙ্গলবার চিঠি দিয়েছেন তার স্বামী পরমাণু বিজ্ঞানী ড. এম ওয়াজেদ মিয়া।
হাসিনার বিশেষ সহকারী ও আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ডা. হাসান মাহমুদ রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
ডা. হাসান বলেন, "আমি ও শেখ হাসিনার ভাইয়ের ছেলে (শেখ মনির ছেলে) ব্যারিস্টার ফজলে নূর তাপস মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠিটি পৌঁছে দিয়েছি।"
চিঠিতে শেখ হাসিনার বিভিন্ন শারীরিক সমস্যার কথা উল্লেখ করে ড. ওয়াজেদ মিয়া লিখেছেন, এর আগে যুক্তরাষ্ট্রে হাসিনার কানের চিকিৎসা হয়েছিল। যুক্তরাষ্ট্র ছাড়া আর কোথোও এ চিকিৎসা সম্ভব নয়। এজন্য সরকার যেন অবিলম্বে তাকে মুক্তি দিয়ে সুচিকিৎসার ব্যবস্থা নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জিএমএ/এসএনডি/এমএইচবি/২১২৮ ঘ.
bdnews24