২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জরুরি আইনের মামলায় হাইকোর্টের জামিন পেলেন নাসিম, মানিক ও আলাল

জরুরি আইন ভাঙার মামলায় হাইকোর্টের জামিন পেয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম, সাবেক সাংসদ মুহিবুর রহমান মানিক ও যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন চৌধুরী আলাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2008, 03:19 PM

Updated : 26 Aug 2022, 01:29 PM

ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জরুরি আইন ভাঙার মামলায় হাইকোর্টের জামিন পেয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম, সাবেক সাংসদ মুহিবুর রহমান মানিক ও যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন চৌধুরী আলাল। নাসিম, মানিক ও আলালের করা আলাদা আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আবদুল হাইয়ের হাইকোর্ট বেঞ্চ তাদের জামিন মঞ্জুর করে। জরুরি আইন ভাঙার অভিযোগে ২০০৭ সালের ৫ ফেব্র"য়ারি ধানমন্ডি থানায় নাসিমের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। একই অভিযোগে একই বছরের ৮ জানুয়ারি ছাতক থানায় মানিকের বিরুদ্ধে এবং চলতি বছরের ৮ ফেব্র"য়ারি মোহাম্মদপুর থানায় আলালের বিরুদ্ধে মামলা করে পুলিশ। সরকার পক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুর রউফ ও সহকারী অ্যাটর্নি জেনারেল খন্দকার দিলিরুজ্জামান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এএল/জেকে/২১০৪ ঘ.