২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়ার মুক্তি দাবিতে জবিতে মানববন্ধন

খালেদা জিয়ার মুক্তির দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সোমবার মানববন্ধন হয়েছে। সকাল ১১টায় ক্যাম্পাসের মুক্তিযোদ্ধা ভাস্কর্যের সামনে ছাত্রদলের ব্যানারে কয়েকশ শিক্ষার্থী মুখে কালোকাপড় বেঁধে হাতে হাত রেখে মানববন্ধনে অংশ নেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2008, 07:39 AM

Updated : 26 Aug 2022, 01:27 PM

জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার মুক্তির দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সোমবার মানববন্ধন হয়েছে। সকাল ১১টায় ক্যাম্পাসের মুক্তিযোদ্ধা ভাস্কর্যের সামনে ছাত্রদলের ব্যানারে কয়েকশ শিক্ষার্থী মুখে কালোকাপড় বেঁধে হাতে হাত রেখে মানববন্ধনে অংশ নেয়। মুক্তিযোদ্ধা ভাস্কর্য থেকে কলাভবন পর্যন্ত দীর্ঘ ওই মানববন্ধনে অংশগ্রহণকারীরা খালেদা জিয়া, তারেক রহমানসহ কারাবন্দি সব রাজনৈতিক নেতার মুক্তি এবং জরুরি অবস্থা প্রত্যাহারের দাবি সম্বলিত প্ল্যাকার্ড বহন করে। ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবিএম পারভেজ রেজা ও সাধারণ সম্পাদক খোকন আহমেদের নেতৃত্বে নেতা-কর্মীরা মানববন্ধনে অংশ নেয়। এ সময় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে দুপুর ১২টার দিকে তারা মৌনমিছিল করতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে ছাত্রদল নেতাকর্মীরা মানববন্ধন কর্মসূচি শেষে ক্যাম্পাস ত্যাগ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩২১ ঘ.