২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাকিমদের জনবলের ব্যবস্থা না হওয়ায় সুপ্রিম কোর্টের অসন্তোষ, বিধিমালা জারির নির্দেশ

বিচার বিভাগীয় হাকিমদের জন্য সহায়ক কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ বিধিমালা জারি করে এর গেজেট আগামী ২৬ ফেব্র"য়ারি আদালতে উপস্থাপন করতে সরকারকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের আগের নির্দেশ অনুযায়ী হাকিমদের জনবলের ব্যবস্থা না করায় আদালত তীব্র অসন্তোষ প্রকাশ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2008, 07:36 AM

Updated : 26 Aug 2022, 01:25 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিচার বিভাগীয় হাকিমদের জন্য সহায়ক কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ বিধিমালা জারি করে এর গেজেট আগামী ২৬ ফেব্র"য়ারি আদালতে উপস্থাপন করতে সরকারকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের আগের নির্দেশ অনুযায়ী হাকিমদের জনবলের ব্যবস্থা না করায় আদালত তীব্র অসন্তোষ প্রকাশ করেছে। বিধিমালার বিষয়ে মন্ত্রণালয়ের মতামত শুনে আদালত ক্ষোভ প্রকাশ করে বলেছে, "আইন মন্ত্রণালয় আদালতকে আইন শেখাচ্ছে!" প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ বুধবার জনবল বিধিমালা জারির আদেশ দেন। এ বিষয়ে ২৬ ফেব্র"য়ারি পরবর্তী শুনানি হবে। হাকিমদের সহায়ক জনবল তিন দিনের মধ্যে ব্যবস্থা করতে গত ১৭ ফেব্র"য়ারি সরকারকে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু সে নির্দেশ অনুযায়ী জনবলের ব্যবস্থা না করায় আদালত অসন্তোষ প্রকাশ করে বলেন, বিচার বিভাগীয় হাকিমদের সহায়ক জনবল নিয়োগ বিধিমালা জারির বিষয়ে আইন মন্ত্রনালয়ের মতামত দেখে মনে হচ্ছে 'ঘরের শত্র" বিভীষণ'। আদালত সরকারের কাছে জানতে চান, কত দিনের মধ্যে সরকার বিচার বিভাগ আলাদা করার প্রক্রিয়া সম্পন্ন করবে ? আদালত বলেন, বিচার বিভাগ পৃথক করার প্রক্রিয়া বাস্তবায়নে ইতোপূর্বে সরকারকে অনেক ছাড় দেওয়া হয়েছে। কিন্তু সরকার বার বারই এ প্রক্রিয়া বাস্তবায়নে দেরি করেছে। এই দেখে সুপ্রিম কোর্টের অবস্থা এখন ঘর পোড়া গরুর মতো; সিঁদুরে মেঘ দেখলেই আদালত ভয় পায়। আদালত আরও বলেন, হাকিমদের সহায়ক কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ বিধিমালার খসড়া সরকার আদালতের নির্দেশনা অনুযায়ী প্রণয়ন করেনি। এ বিষয়ে আইন মন্ত্রণালয়কে আদালতে এসে ব্যখ্যা দিতে হবে। জনবল নিয়োগ বিষয়ে আদালতে উপস্থাপন করা আইন মন্ত্রণালয়ের মতামতে বলা হয়েছে, রাষ্ট্রপতি এ বিষয়ে বিধান প্রণয়ন না করা পর্যন্ত খসড়া নিয়োগ বিধিমালার ভিত্তিতে শূন্য পদ পূরণ করা যাবে না। এ মতামত দেখে আদালত ক্ষোভ প্রকাশ করে বলেন, আইন মন্ত্রণালয় আদালতকে আইন শেখাচ্ছে! অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ফিদা এম কামাল জনবল নিয়োগ নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের পদক্ষেপের নথি আদালতে উপস্থাপন করে বলেন, ওই মতামতের ব্যাখ্যা আইন মন্ত্রণালয় ১৯ ফেব্র"য়ারির চিঠিতে দিয়েছে। আইন উপদেষ্টাও বলেছেন, বিধিমালা চূড়ান্ত করতে এখন কেবল সরকারি কর্ম কমিশনের অনুমোদন লাগবে। সংস্থাপন মন্ত্রনালয়ও এ বিষয়ে ছাড়পত্র দিয়েছে। তখন আদালত বলেন, ছাড়পত্র দেওয়া হয়েছে। কিন্তু বিধিমালা জারি করে এখনও গেজেট প্রকাশিত হয়নি। 'চাওয়া হয়েছে হুইল চেয়ার। দেওয়া হল হুইল ছাড়া চেয়ার।' নিয়োগ বিধিমালা গেজেটে প্রকাশিত না হওয়া পর্যন্ত এই ছাড়পত্রের কোনও কার্যকারিতা নেই। অ্যাটর্নি জেনারেলের উদ্দেশ আদালত বলেন, এই হলো আমলতান্ত্রিক মারপ্যাঁচ। আদালত বলেন, প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির গত ১০ ফেব্র"য়ারির বৈঠকে বিধিমালাটির সংশোধনী সুপারিশসহ অনুমোদিত হয়। কিন্তু এর পর এখনও কেন জনবল নিয়োগ দেওয়া হচ্ছে না? আদালত সরকারকে ভর্ৎসনা করে বলেন, যে কোনও এক জায়গায় একটা বাঁধা রাখতেই হবে! অ্যাটর্নি জেনারেল বলেন, বিধিমালার গেজেট প্রকাশিত না হলেও সরকার শিগগিরই তা প্রকাশ করবে। আদালত বলেন, ভবিষ্যতে করবে? কিন্তু বিধিমালা জারি করবে কবে? ২৬ ফেব্র"য়ারি এই গেজেট আদালতে উপস্থাপন করতে হবে। এ দিন পর্যন্ত বিষয়টি মুলতবি করা হলো। আদালত থেকে বের হয়ে অ্যাটর্নি জেনারেল সেখানে উপস্থিত সরকারি কর্মকর্তাদের প্রতি ক্ষোভ প্রকাশ করে আদালতের আদেশ জানান। গত ১২ ডিসেম্বর সুপ্রিম কোর্ট সদ্য নিয়োগপ্রাপ্ত বিচার বিভাগীয় হাকিমদের আনুষঙ্গিক কর্মচারী ও যানবাহনসহ যাবতীয় বিষয়ে আইন মন্ত্রণালয়, পূর্ত মন্ত্রনালয় ও সংস্থাপন মন্ত্রণালয়ের গত ২৮ অক্টোবরের জনবল কাঠামো সংক্রান্ত সর্বশেষ চিঠির ভিত্তিতে ব্যবস্থা নিতে সরকারকে নির্দেশ দেয়। এর অগ্রগতি ১৪ জানুয়ারির মধ্যে সরকারকে জানাতে নির্দেশও দেওয়া হয়। পরে ১৬ জানুয়ারি সুপ্রিম কোর্ট ৩০ জানুয়ারির মধ্যে বিচার বিভাগীয় হাকিমদের আনুষঙ্গিক কর্মচারী ও যানবাহনসহ যাবতীয় বিষয় প্রদান নিশ্চিত করতে সরকারকে নির্দেশ দেয়। সুপ্রিম কোর্টের নির্দেশে সরকার গত ১ নভেম্বর বিচার বিভাগ আলাদা করার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে। ওইদিন থেকে নির্বাহী বিভাগ থেকে আলাদা হয়ে বিচার বিভাগ কাজ শুরু করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমআই/১৩২৮ ঘ.