ঢাকা, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে বিভিন্ন খাতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির (আইসিটি) ব্যবহার এখনো অনেক সীমিত স্বীকার করে প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ বলেছেন, এর পেছনে দায়ী কারণগুলো খুঁজে বের করে তা দূর করার উদ্যোগ নিয়েছে সরকার। সমাজের বিচ্ছিন্ন জনগোষ্ঠীর সঙ্গে সম্পর্কের বন্ধন গড়ে তোলে আইসিটি।
বৃহস্পতিবার সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 'বেসিস (বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফট্ওওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস) সফ্টএক্সপো ২০০৮' এর উদ্বোধনী প্রধান উপদেষ্টা বলেন, "সারাবিশ্বে অর্থনৈতিক ও সামজিক পরিবর্তনের ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুুিক্ত মুখ্য ভূমিকা রাখছে বলে এখন ব্যাপকভাবে স্বীকার করা হচ্ছে। সত্যিকার অর্থে নতুন ধারার অর্থনৈতিক ও সামজিক ব্যবস্থা গড়ে উঠছে আইসিটি ও বিশ্বায়ন যৌথ ভূমিকার মাধ্যমে।"
অনুষ্ঠানে প্রধান অতিথি ড. ফখরুদ্দীন বলেন, "গত কয়েক বছরে আইসটি খাতের উন্নয়নে জাতীয় তথ্য ও যোগাযোগ নীতিমালা ২০০২ প্রণয়নসহ কিছু অগ্রগতি হলেও এখনও সবগুলো খাতে আইসিটি ব্যবহার খুবই সীমিত। সরবকার এর পেছনে দায়ী কিছু কারণ খুঁজে বরে করেছে, সেগুলো হচ্ছে - আইসটির সুবিধাগুলো সম্পর্কে জানার অভাব, অপর্যাপ্ত টেলিযোগাযোগ অবকাঠামো এবং ইন্টারনেটের সেবার দু
bdnews24