ঢাকা, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শারীরিক অবস্থা বুধবার সকালে আবারো অবনতি হয়। তার রক্তচাপ বেড়ে যায় বলে জানিয়েছে কারাকর্তৃপক্ষ। এ কারণে একটি মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য তাকে আদালতে নেওয়া যায়নি।
কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হাসান সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শেখ হাসিনা শারীরিকভাবে বেশ দুর্বল। তবে তার রক্তচাপ স্বাভাবিক হয়েছে।
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বেশ কয়েকদিন ধরে উচ্চ রক্তচাপে ভুগছেন। সোমবার সকালে তিনি মাথাঘুরে পড়ে যান। তার বমিও হয়েছিল। তার চিকিৎসার জন্য কারাকর্তৃপক্ষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডা. আবুল কাশেম ও কার্ডিওলজি বিভাগের প্রধান ডা. লুৎফর রহমানকে বিশেষ কারাগারে নিয়ে এলেও তিনি চিকিৎসা নিতে রাজি হননি।
পরে হাসিনার ব্যক্তিগত চিকিৎসক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ের ডা. এ বি এম আবদুল
bdnews24