ঢাকা, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নির্বাচনী আইনের সংস্কার নিয়ে আগামী সপ্তাহেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফা সংলাপ শুরু করবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার মুহাম্মাদ ছহুল হোসাইন জানিয়েছেন, ১৭ ফেব্র"য়ারির পর এ সংলাপ শুরু হতে পারে।
রোববার দুপুরে কমিশন কার্যালয়ে ছহুল হোসাইন সাংবাদিকদের বলেন, "১২ ফেব্র"য়ারি আদালত বিএনপির সঙ্গে সংলাপের বিষয়ে সিদ্ধান্ত দিলে আমরা তাদের সঙ্গেই আগে বসবো। আর তা না হলে অন্য দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার আলোচনা শুরু করবো আমরা। আমাদের হাতে আর সময় নেই।"
দ্বিতীয় দফা সংলাপের আলোচ্য বিষয় সম্পর্কে ছহুল হোসাইন বলেন, "আইনের যে বিষয়গুলো নিয়ে দ্বিমত আছে, শুধু সেগুলো নিয়েই এবার আলোচনা হবে। আমরা একই দিনে দু-তিনটি দলের সঙ্গে আলোচনা করতে পারি।"
নির্বাচনী আইনের সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে গত বছর ২২ নভেম্বর বিএনপির সঙ্গে বসার কথা ছিল নির্বাচন কমিশনের। সে অনুযায়ী বিএনপির স্থায়ী কমিটি মনোনীত অস্থায়ী মহাসচিব হাফিজউদ্দিন আহমেদকে সংলাপের আমন্ত্রণ জানিয়ে চিঠি দেয় কমিশন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৮ নভেম্বর হাইকোর্ট হাফিজকে দেয়া কমিশনের চিঠির কার্যকরিতা দুই সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করে। একইসঙ্গে ওই চিঠি কেন অবৈধ ঘোষণা করা হবে না তার কারণ জানতে চায় আদালত।
হাইকোর্টে বিচারাধীন এ মামলায় আগামী ১২ ফেব্র"য়ারি শুনানির দিন ধার্য আছে।
একমাত্র বিএনপি ছাড়া বাকি ১৬টি রাজনৈতিক দলের সঙ্গে প্রথম দফা সংলাপ এরই মধ্যে শেষ করেছে কমিশন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিআর/জেকে/১৭২৮ ঘ.
bdnews24