ঢাকা, ফেব্রয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির ঐক্যের স্বার্থে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ সব পদ ছেড়ে দেবেন সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান। তিনি বলেছেন, ''খালেদা জিয়ার নেতৃত্বে দলকে ঐক্যবদ্ধ করতে প্রয়োজনে আমি অ্যাকটিং চেয়ারম্যানসহ সব পদ ছেড়ে দেব। বেগম জিয়ার বার্তা পেয়ে তার কথামতো ঐক্যে সাড়া দিয়েছি। এ লক্ষ্যে কাজও শুরু করছি।''
বৃহস্পতিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও ভয়েস অব আমেরিকাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
"আমাদের মধ্যে নেতৃত্বের কোনো দ্বন্দ্ব নেই"
bdnews24