২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনের সময় জানাতে সাত মাস লাগলে রোডম্যাপ ব্যাহত হবে: জিল্লুর

নির্বাচনের সময়সূূচি জানতে আরও সাত মাস অপেক্ষা করতে হলে রোডম্যাপ ব্যাহত হবে বলে আশঙ্কা করছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান। গুলশানে নিজ বাসায় সোমবার বিকেলে যুব মহিলা লীগের সদস্যদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের কাছে জিল্লুর রহমান তার আশঙ্কার কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2008, 02:05 PM

Updated : 26 Aug 2022, 01:19 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনের সময়সূূচি জানতে আরও সাত মাস অপেক্ষা করতে হলে রোডম্যাপ ব্যাহত হবে বলে আশঙ্কা করছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান। গুলশানে নিজ বাসায় সোমবার বিকেলে যুব মহিলা লীগের সদস্যদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের কাছে জিল্লুর রহমান তার আশঙ্কার কথা জানান। গত রোববার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভোটার তালিকা চূড়ান্ত হওয়ার আগে সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে না নির্বাচন কমিশন । ফলে নির্বাচনের সময়সূূচি জানতে আরও অন্তত সাত মাস অপেক্ষায় থাকতে হচ্ছে।" জিল্লুর রহমান সাংবাদিকদের বলেন, "সিইসি'র কথায় আমরা ব্যথিত হয়েছি। সেপ্টেম্বরে তারিখ ঘোষণা করা হলে কীভাবে ডিসেম্বরে নির্বাচন হবে। সবকিছু তো হ-য-ব-র-ল অবস্থা হয়ে যাবে।" আবারো তিনি আগামী জুন-জুলাইয়ের এর দিকে নির্বাচন দাবি করেন। এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বলেন, "আমাদের দাবি অবিলম্বে শেখ হাসিনার মুক্তি, জরুরি অবস্থা প্রত্যাহার ও নির্বাচন। এরমধ্যে শেখ হাসিনার মুক্তি আমাদের প্রধান দাবি।" সংলাপকে সামনে রেখে ১৪ দলের শরিক দলগুলোর সঙ্গে শিগগিরই আওয়ামী লীগের আলোচনা শুরু হবে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএনডি/এমএইচবি/১৯৫৬ ঘ.