২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মায়া পরিবারের বিরুদ্ধে দুর্নীতি মামলার রায় ১৪ ফেব্র"য়ারি

দুর্নীতি দমন কমিশনের করা মামলায় ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ তার পরিবারের পাঁচ জনের বিরুদ্ধে রায় দেওয়া হবে আগামী ১৪ ফেব্র"য়ারি। মায়া পরিবারের ৭ জনের বিরুদ্ধে কমিশন মামলা করলেও এক ছেলে ও আরেক ছেলের স্ত্রী অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2008, 01:42 PM

Updated : 26 Aug 2022, 01:19 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশনের করা মামলায় ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ তার পরিবারের পাঁচ জনের বিরুদ্ধে রায় দেওয়া হবে আগামী ১৪ ফেব্র"য়ারি। মায়া পরিবারের ৭ জনের বিরুদ্ধে কমিশন মামলা করলেও এক ছেলে ও আরেক ছেলের স্ত্রী অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন। সোমবার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. আশরাফ হোসেন রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শেষে এ তারিখ নির্ধারণ করেন। মামলায় অন্য আসামিরা হলেন মায়ার স্ত্রী পারভিন চৌধুরী, দুই ছেলে সাজেদুল হোসেন চৌধুরী ও রাশেদুল হোসেন চৌধুরী এবং সাজেদুলের স্ত্রী সুবর্ণা চৌধুরী। এরা সবাই পলাতক রয়েছেন। গত বছরের ১৩ জুন সুত্রাপুর থানায় দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক নুরুল আলম মামলাটি দায়ের করেন। ২৫ অক্টোবর কমিশনের সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। মায়ার আরেক ছেলে রিফাত সাঈদ চৌধুরী এবং রাশেদুলের স্ত্রী ফারহানা চৌধুরীকে বাদ দেওয়া হয়। অভিযোগপত্রে বলা হয়, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া প্রতিমন্ত্রী থাকাকালে অন্য আসামিদের যোগসাজশে জ্ঞাত আয় বহির্ভূত উৎস থেকে ৫ কোটি ৮ লাখ ৬৫ হাজার টাকার সম্পদ অর্জন এবং ৬ কোটি ২৯ লাখ ২৩ হাজার ৪১৫ টাকার সম্পদের তথ্য গোপন করেন। ২৭ নভেম্বর এ মামলায় অভিযোগ গঠন করা হয়। সাক্ষ্য নেওয়া শুরু হয় ৩ ডিসেম্বর থেকে। রাষ্ট্রপক্ষে ৪০ জন সাক্ষ্য দিয়েছেন। বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/পিসি/এমএইচবি/১৯২৫ ঘ.